আন-নিসা, আয়াত ১-১০

পৃষ্ঠা নং-২২৮

দুনিয়ার সমস্ত মানুষকে একটি মাত্র মানুষ তথা হযরত আদম আঃ থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাত্বত্ব ও আত্মীয়তার সুদৃঢ় বন্ধন তৈরী করে দিয়েছেন। আল্লাহ ভীতি এবং পরকালের ভয় ছাড়াও এই ভ্রাতৃ বন্ধনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই যে, পারস্পরিক সহানুভুতি ও সহমর্মিতায় উদ্ধুদ্ধ হয়েই একে অন্যের অধিকারের প্রতি পুরোপুরি সন্মান প্রদর্শন করে এবং উঁচু-নিচু, আশরাফ আতরাফ তথা ইতর –ভদ্রের ব্যবধান ভূলে গিয়ে যেন সবাই একই মানদন্ডে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরী করে নেয়।

الَّذِى خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً

অর্থাৎ, সে মহাসত্তাকে ভয় কর যিনি তোমাদের সকলকে একটি মানুষ তথা আদম আঃ থেকে সৃষ্টি করেছেন। আদম থেকে সৃষ্টি করার অর্থ এই যে,

প্রথমতঃ হযরত আদমের আঃ স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে এই যুগল থেকেই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে।

অতএব, বলা যেতে পারে যে , এই আয়াতটি মূলতঃ পরবর্তী পর্যায়ে বর্ণিত আয়াতসমূহের ভূমিকা হিসেবেই বর্ণনা করা হয়েছে। আর এই ভূমিকায় একদিকে আল্লাহর অধিকারের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধাচরণের পরিনাম সম্পর্কেও অবহিত করা হয়েছে।

দ্বিতীয়তঃ দুনিয়ার সমগ্র মানষকে একই পিতার সন্তান হিসেবে গন্য করে তাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহানুভূতির অনুপ্রেরণায় অনুপ্রানিত করা হয়েছে।

অতঃপর আরো বলা হয়ছে যে, আল্লাহকে ভয় করো যাঁর নাম উচ্চারণ করে তোমরা অন্যের অধিকার দাবী কর এবং যাঁর নামে শপথ করে অন্যের কাছ থেকে নিজের উদ্দেশ্য হাছিল করে থাক। এ পর্যায়ে আরো বলা হয়েছে যে, আত্বীয়তার সম্পর্কে তা পিতার দিক থেকেই হোক, অথবা মায়ের দিক থেকেই হোক, তাদের অধিকার সম্পর্কে সচেতন থাক, তা আদায়ে যথাযথ ব্যবস্হা অবলম্বন কর।

দ্বিতীয় আয়াতে ইয়াতীম শিশুদের অধিকার আদায়ের ব্যাপারে তাকিদ দেয়া হয়েছে এবং তাদের অধিকার সংরক্ষনের বিধানও জারি করা হয়েছে।

আত্বীয়-স্বজনের সাথে সম্পর্কঃ আলোচ্য সূরার সুচনাতেই আত্বীয়তার সম্পর্কের কথা বলা হয়েছে। আত্বীয়-স্বজনের সাথে সম্পর্ক কথাটি অত্যন্ত ব্যাপক। এর দ্বারা সব রকম আত্মীয়ই বোঝানো হয়েছে। কালামে পাকে “আরহা’ম” শব্দটি ব্যবহার করা হয়েছে, যা মূলত; একটি বহু বচনবোধক শব্দ। এর এক বচন হচ্ছে “রেহেম”। আর “রেহেম” অর্থ জরায়ু বা গর্ভাশয়। অর্থাৎ জন্মের প্রাক্কালে মায়ের উদরে যে স্হানে সন্তান অবস্হান করে। জন্মসূত্রেই মূলতঃ মানুষ পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়। আত্বীয়-স্বজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের বুনিয়াদকে ইসলামী পরিভাষায় ‘সেলায়ে–রেহমী’ বলা হয়। আর এতে কোন রকম ব্যত্যয় সৃষ্টি হলে তাকে বলা হয় ‘কত্বয়ে-রেহমী’। হাদীস শরিফে আত্বীয়তার সম্পর্কের উপর বিশেষ জোর দেয়া হয়েছে।

মহানবী (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি তার রিযিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, তার উচিত আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা। (মেশকাত ৪১৯পৃঃ)

এ হাদীসে আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক রাখার দুটি উপকারিতা বর্ণনা করা হয়েছে। প্রথমতঃ আত্বীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক রাখলে পরকালে তো কল্যান লাভ হবেই, ইহকালেও সম্পদের প্রাচুর্য এবং আল্লাহর রসুলের (সাঃ) পক্ষ থেকে দীর্ঘ জীবন লাভের আশ্বাস সম্পর্কীত সুসংবাদ দেয়া হয়েছে।

হযরত আবদুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) বলেনঃ মহানবী (সাঃ)-এর মদীনায় আগমনের সময় প্রায় সাথে সাথেই আমিও তাঁর দরবারে গিয়ে হাজির হলাম।

সর্বপ্রথম আমার কানে তাঁর যে কথাটি প্রবেশ করল, তা হলো এইঃ

-“হে লোক সকল! তোমরা পরস্পর পরস্পরকে বেশী বেশী সালাম দাও। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষকে খাদ্য দান কর। আত্বীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে তোল এবং এমন সময়ে নামাযে মনোনিবেশ কর, যখন সাধারন লোকেরা নিদ্রামগ্ন থাকে। স্মরণ রেখো, একথাগুলো পালন করলে তোমরা পরম সুখ ও শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।” (মেশকাত পৃঃ ১০৮)

অন্য এক হাদীসে আছেঃ উম্মুল- মুমিনীন হযরত মায়মুনাহ ‘রদ্বিয়াল্লাহ ‘আনহা তাঁর এক বাঁদীকে মুক্ত করে দিলেন। অতঃপর মহানবী সাঃ এর নিকট যখন এ খবর পৌঁছালেন, তখন তিনি বললেন, তুমি যদি বাঁদিটি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে অধিক পুন্য লাভ করতে পারতে। (মেশকাত পৃঃ ১৭১)

ইসলাম দাস-দাসীদের আযাদ করে দেয়ার ব্যাপারে বিশেষ উৎসাহ দিয়েছেন এবং একে অতীব পুন্যের কাজ বলে আখ্যায়িত করেছে। কিন্তু এতদসত্বেও আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখাকে তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ কাজ বলে উল্লেখ করা হয়েছে। মহানবী সাঃ এ প্রসঙ্গে আরো বলেছেনঃ

-“কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলে সদকার সওয়াব পাওয়া যাবে। কিন্তু কোন নিকটাত্বীয়কে সাহায্য করলে একই সংগে সদকা এবং আত্বীয়তার হক আদায়ের দ্বৈত পূণ্য লাভ করা যায়। (মেশকাত-১৭১)

আয়াতের শেষাংশে মানুষের অন্তরকে আত্মীয়-স্বজনের অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বলা হয়েছে, “আল্লাহ তোমাদের ব্যপারে খুবই সচেতন ও পর্যবেক্ষণকারী”। আল্লাহ তোমাদের অন্তরের ইচ্ছার কথাও ভালভাবে অবগত রয়েছেন। কিন্তু যদি লোকলজ্জার ভয়ে অথবা সমাজ ও পরিবেশের চাপে পড়ে আত্মীয়-স্বজনের প্রতি সু-ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে এর কোন মূল্য নেই। এ প্রসঙ্গে আল্লাহকে ভয় করার কি তাৎপর্য রয়েছে, তাও অনুধাবন করতে কোন বেগ পেতে হয়না। কারণ, তাঁকে ফাঁকি দেয়ার চেষ্টা বাতুলতা মাত্র। তিনি সর্বক্ষনই মানুষের আচার-আচরণ ও গতিবিধি পর্যবেক্ষন করে থাকেন। কুরান-করীমের একটি বিশেষ বৈশিষ্ট এই যে, এতে যেসব বিধি-নিষেধ বর্ণনা করা হয়েছে, সে গুলোকে দুনিয়ার সাধারন-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ