পৃষ্ঠা নং-২৩৪
পঁচিশ বছর বয়স হওয়ার পর অভিভাবককে ধরে নিতে হবে যে, এতদিনে তার মধ্যে প্রয়োজনীয় বুদ্ধি-বিবেচনার বিকাশ অবশ্যই ঘঠেছে, সুতরাং তার বিষয় সম্পত্তি তখন তার হাতেই তুলে দিতে হবে। কেননা, অনেকের মধ্যে প্রয়োজনীয় বুদ্ধি-বিবেচনার পরিপূর্ণ বিকাশ হয়নি। তাই বলে তাকে সারা জীবন তার বিষয়-সম্পত্তির দায়-দায়িত্ব থেকে বঞ্চিত রাখা যাবে না। আর যদি সে লোক বদ্ধ পাগল কিংবা একেবারেই নির্বোধ হয়, তবে তার হুকুম স্বতন্ত্র। এ ধরনের লোকের ব্যাপারে নাবালেগ শিশুদের হুকুমই কার্যকর হবে। পাগলামীর এ অবস্থায় সমগ্র জীবন অতিবাহিত হয়ে গেলেও অভিভাবককে সারা জীবনই তার সহায় সম্পত্তির দেখা-শোনা করতে হবে।
ওলী কতটুকু গ্রহণ করতে পারেঃ শেষ আয়াত ইয়াতীমের বিষয়-সম্পত্তি হেফাজতের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এ সম্পদ থেকে তার পারিশ্রমিক বাবদ কিছু গ্রহণ করতে পারে, এ সম্পর্কিত নির্দেশ বলে দেয়া হয়েছে। বলা হয়েছে وَمَنْ كَانَ غَنِيًا فَلْيَسْتَعْفِفْ ۚ অর্থাৎ, যে ব্যক্তি অভাবী নয় কিংবা তার প্রয়োজনীয় খরচ-পত্রের ব্যবস্থা অন্যত্র থেকে সংস্থান করতে পারে, তার উচিত ইয়াতীমের মাল থেকে তার পারিশ্রমিক গ্রহণ না করা। কেননা, ওলী হিসেবে ইয়াতীমের বিষয়-সম্পত্তি দেখা-শোনা করার দায়িত্ব তার উপর ‘ফরয’ কর্তব্য। সুতরাং এ দায়িত্ব পালন করার বিনিময়ে তার পারিশ্রমিক গ্রহণ করা জায়েয হবে না।
পিতা-মাতা ও নিকটাত্মীয়ের সম্পত্তিতে উত্তরাধিকার স্বত্বঃ ইসলাম-পূর্বকালে আরব ও অনারব জাতিসমূহের মধ্যে দূর্বল শ্রেণী, ইয়াতিম বালক-বালিকা ও অবলা নারী চিরকালই জুলুম নির্যাতনের শিকার ছিল। প্রথমতঃ তাদের কোন অধিকারই স্বীকার করা হতো না। কোন অধিকার স্বীকার করা হলেও পুরুষদের কাছ থেকে তা আদায় করে নেয়ার সাধ্য কারো ছিল না।
ইসলাম সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকার প্রদান করে। এরপর এসব অধিকার সংরক্ষণেরও চমৎকার ব্যবস্থা করে। উত্তরাধিকার আইনেও জগতের সাধারণ জাতিসমূহ সমাজের উভয় প্রকার দুর্বল অঙ্গকে তাদের স্বাভাবিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। আরবদের নিয়মই ছিল এই যে, যারা অশ্বারোহণ করে এবং শত্রুদের মোকাবিলা করে তাদের অর্থ-সম্পদ লুট করার যোগ্যতা রাখে, তারাই শুধু মাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে। -( রূহুল-মা’আনী ২১০ পৃঃ ৪র্থ খণ্ড)
বলাবাহুল্য, বালক-বালিকা ও নারী উভয় প্রকার দুর্বল শ্রেণি এ নিয়মের আওতায় পড়ে না। তাই তাদের নিয়ম অনুযায়ি শুধুমাত্র যুবক ও বয়ঃপ্রাপ্ত পুত্রই ওয়ারিস হতে পারতো। কন্যা কোন অবস্থাতেই ওয়ারিস বলে গণ্য হতো না, প্রাপ্তবয়স্কা হোক অথবা অপ্রাপ্ত বয়স্কা। পুত্র সন্তানও অপ্রাপ্ত বয়স্ক হলে সে উত্তরাধিকারের যোগ্য বলে বিবেচিত হতো না।
রসুলুল্লাহ (সাঃ)-এর আমলে একটি ঘটনা সংঘটিত হলো এই, আউস ইবনে সাবেত (রাঃ) স্ত্রী, দুই কন্যা ও একটি নাবালেগ পুত্র রেখে মৃত্যুমুখে পতিত হন। প্রাচীন আরবীয় পদ্ধতি অনুযায়ী তাঁর দুই চাচাতো ভাই এসে তার সম্পত্তি দখল করে নিল এবং সন্তান ও স্ত্রীকে কিছুই দিল না। কেননা, তাদের মতে প্রাপ্ত বয়স্কা হোক কিংবা অপ্রাপ্ত বয়স্কা, নারী সর্বাবস্থায় উত্তরাধিকারের যোগ্য গণ্য হতো না, ফলে স্ত্রী ও দুই কন্যা এমনিতেই বঞ্চিতা হয়ে গেল। প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে পুত্রকেও বাদ দেয়া হলো এবং দুই চাচাতো ভাই সমগ্র বিষয়-সম্পত্তির ওয়ারিস হয়ে গেলো।
আউস ইবনে সাবেতের স্ত্রী এ প্রস্তাবও দিল যে, যে চাচাতো ভাই তাদের বিষয়-সম্পত্তি দখল করে নিয়েছে, তারা তার কন্যাদ্বয়কে বিবাহ করে নিক, যাতে সে তাদের চিন্তা-ভাবনা থেকে মুক্ত হতে পারে। কিন্তু তারা এ প্রস্তাবেও স্বীকৃত হলো না। তখন আউস ইবনে সাবেতের স্ত্রী রসুলুল্লাহ (সাঃ)-এর কাছে এ অবস্থা বর্ণনা করলো এবং সন্তানদের অসহায় ও বঞ্চনার অভিযোগ করলো। তখন পর্যন্ত উত্তরাধিকার সম্পর্কিত কুরআন পাকের কোন আয়াত অবতীর্ণ হয়নি। তাই রসুলুল্লাহ (সাঃ) উত্তর দিতে বিলম্ব করলেন। তিনি নিশ্চিত ছিলেন যে, ওহীর মাধ্যমে এই নিপীড়নমূলক আইনের অবশ্যই পরিবর্তন সাধন করা হবে। সে মতে তখনই এই আয়াত অবতীর্ণ হয়।
এরপর উত্তরাধিকারের অন্যান্য আয়াত অবতীর্ণ হয়, যাতে অংশসমূহের পূর্ণ বিবরণ প্রদত্ত হয়েছে। এ সূরার দ্বিতীয় রুকুতে এসব বিবরণ রয়েছে। রসুলুল্লাহ (সাঃ) কুরআনী বিধান অনুযায়ী মোট ত্যাজ্য সম্পত্তির আট ভাগের এক ভাগ স্ত্রীকে দিয়ে অবশিষ্ট সম্পত্তি মৃত ব্যক্তির পুত্র ও কন্যাদের মধ্যে এমনভাবে বন্টন করলেন যে, অর্ধেক পুত্রকে এবং কন্যাদ্বয়কে সমান হারে দিলেন। চাচাতো ভাই সন্তানদের তুলনায় নিকটবর্তী ছিল না। তাই তাদের বঞ্চিত করা হলো। -(রূহুল-মা’আনী)
উত্তরাধিকার স্বত্ব লাভের বিধিঃ আলোচ্য আয়াত উত্তরাধিকারের কতিপয় বিধান বর্ণনা প্রসঙ্গে উত্তরাধিকারের আইন ব্যক্ত করে দিয়েছে।
مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ এর শব্দদ্বয় উত্তরাধিকারের দু’টি মৌলিক নীতি ব্যক্ত করেছে। (এক) – জন্মের সম্পর্ক, যা পিতা-মাতা ও সন্তানদের মধ্যে রয়েছে এবং যা وَالِدٰنِ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। (দুই) সাধারণ আত্মীয়তা, যা اَقْرَبُوْنَ শব্দের মর্ম। বিশুদ্ধ মত অনুসারে اَقْرَبُوْنَ শব্দটি সর্ব প্রকার আত্মীয়তায় পরিব্যপ্ত; পারস্পরিক জন্মের সম্পর্ক হোক, যেমন পিতা-মাতা সন্তানদের মধ্যে কিংবা অন্য প্রকার সম্পর্ক হোক, যেমন, সাধারণ পারিবারিক সম্পর্কের মধ্যে কিংবা বৈবাহিক সম্পর্ক হোক- সবগুলোই اَقْرَبُوْنَ শব্দের আওতাভুক্ত। কিন্তু পিতা-মাতার গুরুত্ব অধিক। তাই তাদের কথা বিশেষভাবে পৃথকভাবে উল্লেখিত হয়েছে। অতঃপর এ শব্দটি আরো ব্যক্ত করেছে যে, কোন আত্মীয়তার যে কোন সম্পর্কই ওয়ারিস হওয়ার জন্য যথেষ্ট নয়; বরং নিকটতম আত্মীয় হওয়া শর্ত। কেননা নিকটতম হওয়াকে যদি মাপকাঠি করা না হয়, তবে প্রত্যেক মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তিই সমগ্র ভূপৃষ্ঠের মানুষের মধ্যে বন্টন করা জরুরী হয়ে পড়বে। কেননা, সব মানুষই এক পিতা-মাতা আদম ও হাওয়ার সন্তান। মূল রক্তের দিক দিয়ে কিছু না কিছু সম্পর্ক সবার মধ্যেই বিদ্যমান রয়েছে। এর বাস্তবায়ন প্রথমতঃ সম্ভবপর নয়। দ্বিতীয়তঃ যদি কোনরূপে চেষ্টা করে এর ব্যবস্থা করেও নেয়া যায়, তবে ত্যাজ্য সম্পত্তি বন্টন করতে করতে অবিভাজ্য অংশ পর্যন্ত পৌঁছাবে, যা কারো কাজে আসবে না। তাই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া যখন আত্মীয়তার উপর নির্ভরশীল, তখন এরূপ নীতি নির্ধারণ করে দেওয়া-