আল-বাকারা ১২০-১৩৪

পৃষ্ঠা নং-৬০

পুত্রকে জবাই করানো ছিল না, বরং পুত্রবৎসল পিতার পরীক্ষা নেয়া উদ্দেশ্য ছিল। স্বপ্নের ভাষা সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে, হযরত ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম) স্বপ্নে ‘জবাই করে দিয়েছেন’ দেখেননি, বরং জবাই করছেন অর্থাৎ, জবাই করার কাজটি দেখেছেন। অতঃপর হযরত ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম) তা’ই বাস্তবে পরিণত করেছিলেন। প্রত্যক্ষ করার মাধ্যমে কাজটি দেখানো হয়েছে। এ কারণেই صَدَّقتَ الرُءْيَا বলা হয়েছে যে, স্বপ্নে যা দেখেছিলেন আপনি তা পূর্ণ করে দিয়েছেন। হযরত ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম) যখন এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ্ তা‘আলা বেহেশত থেকে এর পরিপুরক নাযিল করে তা কুরবানী করার আদেশ দিলেন। এ রীতিটিই পরে ভবিষ্যতের জন্য একটি চিরন্তর রীতিতে পরিণতি লাভ করে।

এগুলো ছিল বড়ই কঠিন পরীক্ষা, যার সম্মুখীন হযরত খলীলুল্লাহকে করা হয়। এর সাথে সাথেই আরও অনেকগুলো কাজ এবং বিধি-বিধানের বাধ্যবাধকতাও তাঁর উপর আরোপ করা হল। তন্মধ্যে দশটি কাজ খাসায়েলে ফিতরত (প্রকৃতিসুলভ অনুষ্ঠান) নামে অভিহিত। এগুলো হলো শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত ভবিষ্যত উম্মতের জন্যেও এগুলো স্থায়ী বিধি-বিধানে পরিণত হয়েছে। সর্বশেষ নবী হযরত মু‘হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- ও তাঁর উম্মতকে এসব বিধি-বিধান পালনের জোর তাকিদ (নিশ্চিত করা) দিয়েছেন।

ইব্‌ন-কাসীর হযরত ‘আবদুল্লাহ ইব্‌নে ‘আব্বাস (রদ্বিয়াল্ল-হ ‘আনহু) থেকে বর্ণিত একটি রেওয়ায়াতে উদ্ধৃত করেছেন। এতে বলা হয়েছেঃ সমস্ত ইসলাম ত্রিশটি অংশে সীমাবদ্ধ। তন্মধ্যে দশটি সূরা বারা-আতে, দশটি সুরা আ‘হযাবে এবং দশটি সূরা মু’মিনূন এ বর্ণিত হয়েছে। হযরত ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম) এগুলো পূর্ণরুপে পালন করেছেন এবং সব পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছেন।

সূরা বারা-আতে মু’মিনদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে মুসলমানের দশটি বিশেষ লক্ষণ ও গুণ এভাবে বর্ণিত হয়েছঃ

-“তারা হলেন তাওবাকারী, ‘ইবাদাতকারী, প্রশংসাকারী, রোযাদার, রুকু’-সেজদাকারী, সৎকাজের আদেশকারী, অসৎকাজে বাধা-প্রদানকারী, আল্লাহ্‌র নির্ধারিত সীমার হেফাযতকারী-এহেন ঈমানদারদের সুসংবাদ শুনিয়ে দিন।”

সূরা মু’মিনূন এ বর্ণিত দশটি গুণ হল এইঃ

“নিশ্চিতরূপেই ঐসব মুসলমান কৃতকার্য, যারা নামাযে বিনয় ও নম্রতা অবলম্বন করে, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে, যারা নিয়মিত যাকাত প্রদান করে, যারা স্বীয় লজ্জাস্থানের রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আপন স্ত্রী ও যাদের উপর বিধিসম্মত অধিকার রয়েছে তাদের ব্যতীত। কারণ, এ ব্যাপারে তাদের অভিযুক্ত করা হবে না। যারা এদের ছাড়া অন্যকে তালাশ করে, তারাই সীমালঙ্ঘনকারী। যারা স্বীয় আমানত ও অঙ্গীকারের প্রতি লক্ষ্য রাখে, যারা নিয়মানুবর্তিতার সাথে নামায পড়ে, এমন লোকেরাই উত্তরাধিকারী হবে। তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সেখানে তারা অনন্তকাল বাস করবে।”

সূরা আ‘হযাবে বর্ণিত দশটি গুণ হলঃ

-“নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, আনুগত্যশীল পুরুষ ও আনুগত্যশীলা নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও দৈর্যশীল নারী, বিনয় অবলম্বনকারী পুরুষ ও বিনয় অবলম্বনকারিনী নারী, খয়রাতকারী (দানশীল) পুরুষ ও খয়রাতকারিনী নারী, রোযাদার পুরুষ ও রোযাদার নাবী, লজ্জাস্থানের রক্ষণা-বেক্ষণকারী পুরুষ ও লজ্জাস্থানের  রক্ষণা-বেক্ষণকারিনী নারী, অধিক পরিমাণে আল্লাহ্‌র যিক্‌রকারী পুরুষ ও যিক্‌রকারিনী নারী -তাদের সবার জন্যে আল্লাহ্‌ তা‘আলা মাগফিরাত (ক্ষমা) ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।”

কুরআনের মুফাসসির হযরত ‘আবদুল্লাহ ইব্‌নে ‘আব্বাসের উপরোদ্ধৃত উক্তির দ্বারা বোঝা গেল যে, মুসলমানদের জন্যে যেসব জ্ঞান এবং কর্মগত ও নৈতিক গুণ অর্জন করা দরকার, তার সবই এ তিনটি সূরার কয়েকটি আয়াতে সন্নিবেশিত হয়েছে। এগুলোই কুরআনোক্ত كلمات যেসব বিষয়ে হযরত খলীলুল্লাহর পরীক্ষা নেয়া ۞وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِ‍ۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ  আয়াতের ইঙ্গিতও এসব বিষয়ের দিকেই।

এ পর্যন্ত আয়াত সম্পর্কিত পাঁচটি প্রশ্নের মধ্যে দু’টির উত্তর সম্পন্ন হল।

তৃতীয় প্রশ্ন ছিল এ পরীক্ষায় হযরত ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম)- এর সাফল্যের প্রকার ও শ্রেণী সম্পর্কে। এর উত্তর এই যে, স্বয়ং কুরআনই বিশেষ ভঙ্গিতে তাঁকে সাফল্যের স্বীকৃতি ও সনদ প্রদান করেছেঃ

وَ اِبْرٰهٖمَ الَّذِىْ وَفّٰى আর ইবরাহীম পরীক্ষায় পরিপূর্ণ সাফল্য অর্জন করেছে। অর্থাৎ, প্রতিটি পরীক্ষায় সম্পূর্ণ ও একশ’ ভাগ সাফল্যের ঘোষণা আল্লাহ্ দিয়েছেন।

চতুর্থ প্রশ্ন ছিল, এই পরীক্ষার পুরস্কার কি পেলেন?  এরও বর্ণনা এই আয়াতেই রয়েছে- বলা হয়েছেঃ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا – পরীক্ষার পর আল্লাহ্ বলেন- “আমি তোমাকে মানব সমাজের নেতৃত্বদান করব।”

এ আয়াত দ্বারা একদিকে বোঝা গেল যে, হযরত খলীল (‘আলাইহিচ্ছালাম)-কে সাফল্যের প্রতিদানে মানবসমাজের নেতৃত্ব দেয়া হয়েছে, অপরদিকে মানবসমাজের নেতা হওয়ার জন্যে যে পরীক্ষা দরকার, তা পার্থিব পাঠশালা বা বিদ্যালয়ের পরীক্ষার অনুরূপ নয়। পার্থিব পাঠশালাসমূহের পরীক্ষায় কতিপয় বিষয়ে তথ্যানুসন্ধান ও চুলছেরা বিশ্লেষণকেই সাফল্যের মাপকাঠি বিবেচনা করা হয়। কিন্তু নেতৃত্ব লাভের পরীক্ষায় আয়াতে বর্ণিত ত্রিশটি নৈতিক ও কর্মগত গুণে পুরোপুরি গুণান্বিত হওয়া শর্ত।

কুরআনের অন্য এক জায়গায় এ বিষয়টি এভাবে বর্ণিত হয়েছেঃ

-“যখন তারা শরী‘আতবিরুদ্ধ কাজে সংযমী হল এবং আমার নিদর্শনাবলীতে বিশ্বাসী হল, তখন আমি তাদেরকে নেতা করে দিলাম, যাতে আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে।”

এই আয়াতে صبر (সংযম) ও يقين (বিশ্বাস) শব্দদ্বয়ের মধ্যে পূর্বোক্ত ত্রিশটি গুণ সন্নিবেশিত করে দেয়া হয়েছে। صبر হল শিক্ষাগত ও বিশ্বাসগত পূর্ণতা আর يقين কর্মগত ও নৈতিক পূর্ণতা।

পঞ্চম প্রশ্ন ছিল এই যে, পাপাচারী ও যালেমকে নেতৃত্বলাভের সম্মান দেয়া হবে না বল ভবিষ্যত বংশধরদের নেতৃত্বলাভের জন্যে যে বিধান ব্যক্ত হয়েছে, তার অর্থ কি?

এর ব্যাখ্যা এই যে, নেতৃত্ব এক দিক দিয়ে আল্লাহ্ তা‘আলার খেলাফত তথা প্রতিনিধিত্ব। আল্লাহ্‌র অবাধ্য ও বিদ্রোহীকে এ পদ দেয়া যায় না। এ কারণেই আল্লাহ্‌র অবাধ্য ও বিদ্রোহীকে স্বেচ্ছায় নেতা বা প্রতিনিধি নিযুক্ত না করা মুসলানদের অবশ্য কর্তব্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ