আল-বাকারা ১২০-১৩৪

পৃষ্ঠা নং-৬৫

ছিল, কিন্তু তাঁরা সারা জীবন কুরআন তিলাওয়াতকে ‘অন্ধের যষ্টি’ মনে করেছেন। কতক সা‘হাবী দৈনিক একবার কুরআন খতম করতেন, কেউ দু’দিনে এবং কেউ তিন দিনে কুরআন খতমে অভ্যস্ত ছিলেন। প্রতি সপ্তাহে কুরআন খতম করার রীতি মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। কুরআনের সাত মনযিল এই সাপ্তাহিক তিলাওয়াত রীতিরই চিহ্ন। রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ও সা‘হাবায়ে-কেরামের এ কার্যধারাই প্রমাণ করে যে, কুরআনের অর্থ বোঝা এবং সে অনুযায়ী ‘আমল করা যেমন ‘ইবাদত, তেমনিভাবে শব্দ তিলাওয়াত করাও স্বতন্ত্র দৃষ্টিতে একটি উচ্চস্তরের ‘ইবাদত এবং বরকত, সৌভাগ্য ও মুক্তির উপায়। এ কারণেই রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- কর্তব্যসমূহের মধ্যে কুরআন তিলাওয়াতকে একটি স্বতন্ত্র মর্যাদা দিয়েছেন। উদ্দেশ্য এই যে, যে মুসলমান আপাততঃ কুরআনের অর্থ বোঝে না, শব্দের ছাওয়াব থেকেও বঞ্চিত হওয়া তার পক্ষে উচিত নয়। বরং অর্থ বোঝার জন্যে চেষ্টা অব্যাহত রাখা জরুরী, যাতে কুরআনের সত্যিকার নূর/আলো ও বরকত প্রত্যক্ষ করতে পারে এবং কুরআন অবতরণের প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হয়। (মা‘আযাল্ল-হ) কুরআনকে তন্ত্র-মন্ত্র মনে করে শুধু ঝাড়-ফুঁক ব্যবহার করা উচিত নয় বরং ‘আল্লামা ইক্ববালের ভাষায় ‘সুরা ইয়াসীন সম্পর্কে শুধু এরূপ ধারণা করা সঙ্গত নয় যে, এ সূরা পাঠ করলে মরণোন্মুখ ব্যক্তির আত্মা সহজে নির্গত হয়।’

তৃতীয় উদ্দেশ্য পবিত্রকরণঃ মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তৃতীয় কর্তব্য হচ্ছে পবিত্রকরণ। এর অর্থ বাহ্যিক ও আত্মিক না-পাকী থেকে পবিত্র/অপবিত্র থেকে পবিত্র করা। বাহ্যিক না-পাকী সম্পর্কে সাধারণ মুসলমানরাও ওয়াকিফহাল/জ্ঞাত। আত্মিক না-পাকী হচ্ছে কুফ্‌র, শির্‌ক্, আল্লাহ ব্যতীত অন্যের উপর পুরোপুরি ভরসা করা, অহংকার, হিংসা, শত্রুতা দুনিয়া প্রীতি ইত্যাদি। কুরআন ও সুন্নাহতে এসব বিষয়ের বর্ণনা রয়েছে। পবিত্রকরণকে রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পৃথক কর্তব্য সাব্যস্ত করে ইঙ্গিত করা হয়েছে যে, কোন শাস্ত্র পুঁথিগতভাবে শিক্ষা করলেই তার প্রয়োগ ও পূর্ণতা অর্জিত হয় না। প্রয়োগ ও পূর্ণতা অর্জন করতে হলে গুরুজনের শিক্ষাধীনে থেকে তাঁর অনুশীলনের অভ্যাসও গড়ে তুলতে হয়। সূফীবাদে কামেল পীরের দায়িত্বও তাই। তিনি কুরআন ও সুন্নাহ্ থেকে অর্জিত শিক্ষাকে কার্যক্ষেত্রে অনুশীলন করে অভ্যাসে পরিণত করার চেষ্টা করেন।

হিদায়াত ও সংশোধনের দু’টি ধারাঃ আল্লাহ্‌র গ্রন্থ ও রসূলঃ এ প্রসঙ্গে আরও দু’টি বিষয় প্রণিধানযোগ্য। প্রথম এই যে, আল্লাহ তা‘আলা সৃষ্টির আদিকাল থেকে শেষ নবী মু‘হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) পর্যন্ত মানুষের হিদায়াত ও সংশোধনের জন্য দু’টি ধারা অব্যাহত রেখেছেন। একটি আল্লাহ্‌প্রদত্ত গ্রন্থসমূহের ধারা এবং অপরটি রসূলগণের ধারা। আল্লাহ তা‘আলা শুধু গ্রন্থ নাযিল করাই যেমন যথেষ্ট মনে করেননি, তেমনি শুধু রসূল প্রেরণ করেও ক্ষান্ত হননি। বরং সর্বদা উভয় ধারা অব্যাহত রেখেছেন। এতদুভয় ধারা সমভাবে প্রবর্তন করে আল্লাহ তা‘আলা একটি বিরাট শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। তা এই যে, মানুষের নির্ভুল শিক্ষা ও প্রশিক্ষণের জন্যে শুধু গ্রন্থ কিংবা শুধু শিক্ষাই যথেষ্ট নয়; বরং একদিকে আল্লাহপ্রদত্ত হিদায়াত ও আল্লাহপ্রদত্ত সংবিধানেরও প্রয়োজন, যাকে কুরআন বলা হয় এবং অপরদিকে একজন শিক্ষকাগুরুরও প্রয়োজন যিনি স্বীয় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে আল্লাহ্‌প্রদত্ত হিদায়াতে অভ্যস্ত করে তুলবেন। কারণ, মানুষই মানুষের প্রকৃত শিক্ষাগুরু হতে পারে। গ্রন্থ কখনও গুরু বা অভিভাবক হতে পারে না-তবে শিক্ষা-দীক্ষায় সহায়ক অবশ্যই হতে পারে। ইসলামের সূচনা একটি গ্রন্থ ও একজন রসূলের মাধ্যমে হয়েছে। এ দু’য়ের সম্মিলিত শক্তিই জগতে একটি সুষ্ঠু ও উচ্চস্তরের আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করেছে। এমনিভাবে ভবিষ্যত বংশধরদের জন্যেও একদিকে পবিত্র শরী‘আত ও অন্যদিকে কৃতী পুরুষগণ রয়েছেন। কুরআনও নানাস্থানে এ সম্পর্কে নির্দেশ দিয়েছ। এক জায়গায় বলা হয়েছেঃ ‘হে মুমিনগণ, আল্লাহ্‌কে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।’

সমগ্র কুরআনের সারমর্ম হল সূরা-ফাতি‘হা। আর সূরা ফাতি‘হার সারমর্ম হল সিরাতে-মুস্তাকীমের হিদায়াত। এখানে স্বিরতে মুস্তাকীমের সন্ধান দিতে গিয়ে কুরআনের পথ, রসূলের পথ অথবা সুন্নাহ্‌র পথ বলার পরিবর্তে কিছু আল্লাহ্‌ভক্তের সন্ধান দেয়া হয়েছে যে, তাদের কাছ থেকে সিরাতে-মুস্তাকীমের সন্ধান জেনে নাও। বলা হয়েছেঃ

‘সিরাতে-মুস্তাকীম হল তাদের পথ, যাদের প্রতি আল্লাহ্‌র না‘মাত/নি‘আমাহ/নেয়ামত বর্ষিত হয়েছে। তাদের পথ নয়, যারা গযবে ও গোমরাহ।’ অন্য এক জায়গায় না‘মাত/নি‘আমাহ/নেয়ামত প্রাপ্তদের আরও ব্যাখ্যা করা হয়েছেঃ

فَأُوْلَٰٓئِكَ مَعَ الَّذِينَ أَنۡعَمَ اللَّهُ عَلَيۡهِم مِّنَ النَّبِيِّ‍ۧنَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَآءِ وَالصَّٰلِحِينَۚ

-এমনিভাবে রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-ও পরবর্তীকালের জন্যে কিছু সংখ্যক লোকের নাম নির্দিষ্ট করে তাদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। তিরমিযীর রিওয়ায়াতে বলা হয়েছেঃ

-‘হে মানবজাতি, আমি তোমাদের জন্যে দু’টি বস্তু ছেড়ে যাচ্ছি। এতদুভয়কে শক্তভাবে আঁকড়ে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহ্‌র কিতাব এবং অপরটি আমার সন্তান ও পরিবার-পরিজন। স্ব‘হীহ্ বুখারীতে বর্ণিত ‘হাদীসে রয়েছেঃ ‘আমার পরে তোমরা আবূ বাক্‌র ও ‘ওমারের অনুসরণ করবে।’ অন্য এক ‘হাদীসে আছে, ‘আমার সুন্নাহ/সুন্নত ও খুলাফায়ে-রাশেদীনের সুন্নাহ/সুন্নত অবলম্বন করা তোমাদের কর্তব্য।

মোটকথা, কুরআনের উপরোক্ত নির্দেশ ও রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর শিক্ষা থেকে একথা দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে যে, মানুষের হিদায়াতের জন্যে সর্বকালেই দু’টি বস্তু অপরিহার্য। (১) কুরআনের হিদায়াত এবং (২) তা হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যে ও আমলের যোগ্যতা অর্জনের জন্যে শরী‘আত-বিশেষজ্ঞ ও আল্লাহ-ভক্তদের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ। শিক্ষা ও প্রশিক্ষণের এ রীতি শুধু ধর্মীয় শিক্ষার বেলাতেই প্রযোজ্য নয়; বরং যে কোন বিদ্যা ও শাস্ত্র নিখুঁতভাবে অর্জন করতে হলে এ রীতি অপরিহার্য। একদিকে শাস্ত্রসম্বন্ধীয় উৎকৃষ্ট গ্রন্থাদি থাকতে হবে এবং অন্যদিকে থাকতে হবে শাস্ত্রবিদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। প্রত্যেক শাস্ত্রের উন্নতি ও পূর্ণতার এ দু’টি অবলম্বন থেকে উপকার লাভের ক্ষেত্রে বহু মানুষ ভূল পন্থার আশ্রয় নেয়। ফলে উপকারের পরিবর্তে অপকার এবং মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই ঘটে বেশী।

কেউ কেউ কুরআনের প্রতি উপেক্ষা প্রদর্শন করে শুধু ‘উলামা ও মাশায়েখকেই সবকিছু মনে করে বসে। তারা শরী‘আতের অনুসারী কি না, তারও খোঁজ নেয় না। এ রোগটি আসলে ইহুদী ও খ্রীষ্টানদের থেকেই সংক্রামিত হয়েছে। কুরআন বলেঃ اتخذوا أحبارهم ورهبانهم اربابامن دون الله অর্থাৎ, ‘তারা আল্লাহ্‌কে ছেড়ে তাদের ‘উলামা ও মাশায়েখকে স্বীয় উপাস্য বানিয়ে নিয়েছে।’ এটা নিঃসন্দেহে শির্‌ক ও কুফরের রাস্তা। লক্ষ-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ