আল-বাকারা ১৮৮-২০৩

পৃষ্ঠা নং-৯৮

তা‘আলা প্রশ্নের উত্তরে রসুলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাহি ওয়াসাল্লাম)-কে ও‘হীর মাধ্যমে বলে দিয়েছেন যে, আপনি তাদেরকে বলে দিন, চাঁদের সঙ্গে তোমাদের যেসব মঙ্গল ও কল্যান সম্পৃক্ত তা এই যে, এতে তোমাদের কাজ-কর্ম ও চুক্তির মেয়াদ নির্ধারন এবং হজ্জের দিনগুলোর হিসেব জেনে রাখা সহজতর হবে।

শরী‘আতের দৃষ্টিতে চাঁদ ও সৌর-হিসাবের গুরুত্ত্বঃ এ আয়াতে এতটুকু বোঝা গেল যে, চন্দ্রের দ্বারা তোমরা তারিখ ও মাসের হিসাব জানতে পারবে। যার উপর তোমাদের লেন-দেন, আদান-প্রদান এবং হজ্ব প্রভৃতির ভিত্তি প্রতিষ্ঠিত। এ প্রসঙ্গটি সূরা ইউনুসে বিবৃত হয়েছেঃ

وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ

এই আয়াত দ্বারা প্রতীয়মান হল যে, বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে চন্দ্রের পরিক্রমনের উপকারিতা এই যে, এর দ্বারা বর্ষ মাস ও তারিখের হিসেব জানা যায়। কিন্তু সূরা বানী ইসরাঈলের আয়াতে বর্ষ মাস ও দিন ক্ষণের হিসাব যে সূর্যের সঙ্গেও সম্পর্কযুক্ত তাও বিবৃত হয়েছে। বলা হয়েছেঃ

فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ

অর্থাৎ, “অতঃপর আমি রাতের চিহ্ন তিরোহিত করে দিনের চিহ্নকে দর্শনযোগ্য করলাম, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহের দান রূজী-রোজগারের অনুসন্ধান করতে পার।” – (বানী-ইসরাঈল)

এই তৃতীয় আয়াত দ্বারা যদিও প্রমানীত হল যে, বর্ষ, মাস ইত্যাদির হিসাব সুর্যের আহ্নিক গতি ও বার্ষিক গতি দ্বারাও নির্ণয় করা যায়। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে কুরআন যে ভাষা প্রয়োগ করেছে। তাতে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, ইসলামী শরী‘আতে চন্দ্রমাসের হিসাবই নির্ধারিত। রমযানের রোযা, হজ্বের মাস ও দিন সমূহ, মুহাররম, ঈদ, শবে-বরাত ইত্যাদির সঙ্গে যেসব বিধি-নিষেধ সম্পৃক্ত, সেগুলো সবই “রুইয়াতে-হিলাল” বা নতুন চাঁদ দেখার প্রতি নির্ভরশীল। কেননা এই আয়াতে هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ – ‘ এটি মানুষের হজ্ব ও সময় নির্ধারনের উপায়’ বলে জানিয়ে দেয়া হয়েছে, যদিও এই হিসাব সূর্যের দ্বারাও অবগত হওয়া যায়, তবুও আল্লাহ্‌র নিকট চন্দ্র্মাসের হিসাবই নির্ভরযোগ্য।

ইসলামী শরী‘আত কর্তৃক চন্দ্রমাসের হিসাব গ্রহন করার কারণ এই যে, প্রত্যেক দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যাক্তিই আকাশে চাঁদ দেখে চন্দ্রমাসের হিসাব অবগত হতে পারে। পন্ডিত, মূর্খ, গ্রামবাসী, মরুবাসী, পার্বত্য উপজাতি ও সত্য-অসত্য নির্বিশেষে সবার জন্যই চন্দ্রমাসের হিসাব সহজতর। কিন্তু সৌরমাস ও সৌরবৎসর এর সম্পূর্ণ ব্যতিক্রম। এর হিসাব জ্যোতির্বিদদের ব্যবহার্য দূরবীক্ষন যন্ত্রসহ অন্যান্য যন্ত্রপাতি এবং ভৌগোলিক,জ্যামিতিক ও জ্যোতির্বিদ্যার সূত্র ও নিয়ম-কানুনের উপর পুরোপুরি নির্ভর্শীল। এই হিসেব প্রত্যেকের পক্ষে সহজে অবগত হওয়া সম্ভব নয়। তাছাড়া ‘ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে চন্দ্রমাসের হিসাব বাধ্যতামূলক করা হলেও সাধারন ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রেও এ হিসাবেরই প্রাধান্য দেয়া হয়েছে। চাঁদ ইসলামী ‘ইবাদতের অবলম্বন। চাঁদ এক হিসেবে ইসলামের প্রতিক বা শি‘আরে ইসলাম। ইসলাম যদিও সৌরপঞ্জী ও সৌর-হিসাবকে এই শর্তে নাজায়েজ বলেনি, তবুও এতটুকু সাবধান অবশ্যই করেছে, যেন সৌর হিসাব এত প্রাধান্য লাভ না করে, যাতে লোকেরা চন্দ্রপঞ্জী ও চন্দ্রমাসের হিসাব ভুলেই যায়। কারণ, এরূপ করাতে রোযা, হজ্ব ইত্যাদি ‘ইবাদতে ত্রুটি হওয়া অবশ্যম্ভাবী।

মাসয়ালাঃ وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا  (ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করাতে তোমাদের জন্য কোন পূন্য নেই’) এই আয়াত দ্বারা এই মাসআলা জানা গেলো যে, যে বিষয়কে ইসলামী শরী‘আত প্রয়োজনীয় বা ‘ইবাদত বলে মনে করে না, তাকে নিজের তরফ থেকে প্রয়োজনীয় বা ‘ইবাদত মনে করা জায়েয নয়। এমনিভাবে যে বিষয় শরী‘আতে জায়েয রয়েছে, তাকে পাপ মনে করাও গুনাহ। মক্কার কাফেররা তাই করেছিল। তারা ঘরের দরজা দিয়ে প্রবেশ করা শরী‘আতসম্মতভাবে জায়েয থাকা সত্ত্বেও না-জায়েয করতো এবং পাপ বলে গণ্য করতো, ঘরের পিছন দিক দিয়ে দেয়াল ভেঙ্গে বা বেড়া কেটে বা সিষ কেটে ঘরে প্রবেশ করাকে (শরী‘আতে যার কোন আবশ্যকতাই ছিল না) নিজেদের জন্য অপরিহার্য ও অত্যাবশ্যকীয় বলে মনে করেছিল। এ ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

‘বিদ‘আত’ না-জায়েয হওয়ার বড় কারণই তাই যে, এতে অপ্রয়োজনীয় বিষয়সমূহকে ফরজ-ওয়াজিবের মতই অত্যাবশ্যকীয় মনে করা হয় অথবা কোন কোন জায়েয বস্তুকে না-জায়েয ও ‘হারাম বলে গণ্য করা হয়। আলোচ্য আয়াতে এরূপ শরী‘আত-বহির্ভুত নিয়মে জায়েযকে না-জায়েজ মনে করা অথবা ‘হারামকে ‘হালাল মনে করা বা ‘বিদা‘আত’ এর প্রচলন করার নিষেধাজ্ঞা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

জিহাদ বা ন্যায়ের সংগ্রামঃ গোটা মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত যে, মদীনায় হিজরতের পূর্বে কাফেরদের সঙ্গে ‘জিহাদ’ ও কিতাল’ তথা যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল। সে সময় অবতীর্ণ কুরআন মাজীদের সব আয়াতেই কাফেরদের অন্যায় অত্যাচার নিরবে সহ্য করে বৈধ ও সহিষ্ণুতা, ক্ষমা ও ঊদারতা প্রদর্শনের শিক্ষা দেয়া হয়। রবী’ ইবনে-আনাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু)-এর উক্তি অনুসারে মদীনায় হিজরতের পর সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে উপরোক্ত আয়াতটি নাযিল হয়।

এই আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, মুসলমানগণ কেবলমাত্র সে সব কাফেরদের সঙ্গেই যুদ্ধ করবে যারা তাদের বিপক্ষে সম্মুখ-সমরে উপস্থিত হবে। এর অর্থ এই যে, নারী, শিশু, বৃদ্ধ, ধর্মীয় কাজে সংসারত্যাগী, ঊপাসনারত সন্ন্যাসী-পাদরী প্রভৃতি এবং তেমনিভাবে অন্ধ, খঞ্জ,পঙ্গু অসমর্থ অথবা যারা কাফেরদের অধীনে মেহনত মজদুরী করে, কিন্তু তাদের সঙ্গে যুদ্ধে শরীক হয় না – সেসব লোককে যুদ্ধে হত্যা করা জায়েয নয়। কেননা, আয়াতের নির্দেশে কেবলমাত্র তাদেরই সঙ্গে যুদ্ধ করার হুকুম রয়েছে, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু উল্লেখিত শ্রেণীর লোকদের কেউই যুদ্ধে যোগদানকারী নয়। এজন্য ফেকাহশাস্রবিদ ইমামগণ বলেন, যদি কোন নারী, বৃদ্ধ অথবা ধর্মপ্রচারক বা ধর্মীয় মিশনারীর লোক কাফেরদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে অথবা কোন প্রকারে যুদ্ধে তাদেরকে সাহায্য করতে থাকে, তবে তাদেরকেও হত্যা কর-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ