আল-বাকারা ১৮৮-২০৩

পৃষ্ঠা নং- ১০৫

শরী‘আতে তার অসম্মান করা ওয়াজিব নয়। তেমনিভাবে মুসা (‘আলাইচ্ছিলাম)-এর শরী‘আতে উটের মাংস ছিল ‘হারাম, কিন্তু মু‘হাম্মদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর শরী‘আতে তা ভক্ষণ করা ফরয নয়। সুতরাং আমরা যদি যথারীতি শনিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে থাকি এবং উটের মাংসকে ‘হালাল জেনেও কার্যতঃ তা বর্জন করি, তা’হলে তো দু’কুলই রক্ষা পায় –মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর শরী‘আতের প্রতিও আস্থা রইলো, অথচ মু‘হাম্মদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর শরী‘আতেরও কোন বিরোধিতা হলো না। পক্ষান্তরে এতে আল্লাহ্‌র অধিকতর আনুগত্য এবং ধর্মের ব্যাপারে বেশী বিনয় প্রকাশ পাবে বলে মনে হয়। পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা‘আলা যথেষ্ট গুরুত্ব সহকারেই এ ধারণার সংশোধন উচ্চারণ করেছেন। তারই সার-সংক্ষেপ হচ্ছে যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-বিধান। আর ইসলামের পূর্ণাঙ্গতা তখনই সাধিত হবে, যখন এমন কোন বিষয়কে ধর্ম হিসাবে পালন করা না হবে; যা ইসলামে পালনযোগ্য নয়। বস্তুতঃ এমন সব বিষয়কে ধর্ম গণ্য করা হলো একটি শয়তানী প্রতারণাজনিত পদস্খলন। আর পাপ হিসাবে তার শাস্তি কঠোরতর হওয়ারই সম্ভাবনা বেশী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ