আল-বাকারা ১৮৮-২০৩

পৃষ্ঠা নং-১০৩

আলোচ্য ছ’টি বিষয়ের মধ্যে স্ত্রী সহবাস যদিও ‘ফুসূক’ শব্দের অন্তর্ভুক্ত, তথাপি একে ‘রাফাস’ শব্দের দ্বারা সতন্ত্রভাবে ব্যাক্ত করা হয়েছে যে, ই‘হরাম অবস্থায় এ কাজ হতে বিরত থাকা অত্যান্ত গুরুত্বপূন। কেননা, এর কোন ক্ষতিপূরন বা বদলা দেওয়ার ব্যাবস্থা নেই। কোন কোন অবস্থায় এটা এত মারাত্নাক যে, এতে হজ্বই বাতিল হয়ে যায়। অবশ্য অন্যান্য কাজগুলোর কাফফারা বা ক্ষতিপূরন দেওয়ার ব্যাবস্থা রয়েছে। আরাফাতে অবস্থান শেষ হওয়ার পূর্বে স্ত্রী সহবাস করলে হ্জ্ব ফাসেদ হয়ে যাবে। গাভী বা উট দ্বারা এর কাফফারা দিয়েও পর বছর হজ্ব করতেই হবে। এজন্যই فَلَا رَفَثَ শব্দ ব্যাবহার করে একে স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে।

جِدَالَ শব্দের অর্থ একে অপরকে পরাস্ত করার চেষ্টা করা। এজন্যই বড় রকমের বিবাদকে جِدَالَ বলা হয়। এ শব্দটিও অতি ব্যাপক। কোন কোন মুফাস্‌সির এ শব্দের ব্যাপক অর্থই গ্রহন করেছেন। আবার হজ্ব ও ই‘হরামের সম্পর্ক যেহেতু এখানে ‘জিদাল’ – এর অর্থ করেছেন যে, জাহেলিয়াতের যুগে ‘আরবরা অবস্থানের স্থান নিয়ে মতানৈক্য করতো, কেউ কেউ অরাফাতে অবস্থান করাকে অত্যবশ্যকীয় মনে করতো; আবার কেউ কেউ মুজদালিফাতে অবস্থানকে অত্যাবশ্যকীয় মনে করতো। তারা আরাফাতে যাওয়ার প্রয়োজন মনে করত না। পথিমধ্যে অবস্থিত একটি স্থানকেই ইবরাহীম (‘আলাইহিচ্ছালাম)-এর নির্ধারিত অবস্থানস্থল বলে মনে করতো। এমনিভাবে হজ্বের সময় সম্পর্কেও তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করতো। কেউ কেউ জিল‘হাজ্ব মাসে হজ্ব করতো, আবার কেউ কেউ যিলকদ মাসে। এসব ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতে থাকতো এবং এজন্য একে অপরকে পথভ্রষ্ট বলে অভিহিত করতো। তাই কুরআনে কারীম وَلَا جِدَالَ বলে এসব বিবাদের মূলোৎপাটন করেছে। আর আরফাতে অবস্থানকে ফরয এবং মুজদালিফাতে অবস্থানকে ওয়াজিব করা হয়েছে। এটাই হক ও সঠিক। উপরন্ত যিল‘হাজ্ব মাসের নির্ধারিত দিনগুলোতেই হজ্ব আদায় করতে হবে, এ ঘোষণা করে এর বিরুদ্ধে ঝগড়া করাকে নিষিদ্ধ করে দিয়েছে। আবার কেউ কেউ এ স্থলে ‘ফুসূক’ ও ‘জিদাল’ শব্দদ্বয়কে সাধারণ অর্থে ব্যাবহার করে এ অর্থ নিয়েছেন যে, ‘ফুসূক’ ও ‘জিদাল’ সর্বক্ষেত্রেই পাপ ও নিষিদ্ধ, কিন্তু ই‘হরামের অবস্থায় এর পাপ গুরুতর। পবিত্র দিনসমূহে এবং পবিত্র স্থানে, যেখানে কেবল আল্লাহ্‌র ‘ইবাদতের জন্য আগমন করা হয়েছে এবং ‘লাব্বাইকা লাব্বাইকা’ বলা হচ্ছে, ই‘হরামের পোশাক তাদেরকে সব সময় এ কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে, তোমরা এখন ‘ইবাদতে ব্যাস্ত, এমতাবস্থায় ঝগড়া-বিবাদ ইত্যাদি অত্যান্ত অন্যায় ও চরমতম নাফারমানীর কাজ।

কুরআনের ভাষালঙ্কারঃ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ আয়াতের শব্দগুলো নেতিবাচক। হজ্বের মধ্যে এমন বিষয় নেই, অথচ উদ্দেশ্য হচ্ছে এ সকল বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা জারী করা; যার জন্য لاترفثوا ولا تفسقوا ولا تجادلوا শব্দ ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখানে নেতিবাচক শব্দ ব্যাবহার করে ইঙ্গিত করা হয়েছে যে, হজ্বের মধ্যে এসব বিষয়ের কোন অবকাশ নাই। এমনকি এসবের কল্পনাও হতে পারে না। وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ – ই‘হরামকালে নিষিদ্ধ বিষয়াদি বর্ণনা করার পর উল্লেখিত বাক্যে হিদায়াত করা হচ্ছে যে, হজ্বের পবিত্র সময়ে ও পুতঃ স্থানগুলোত শুধু নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই যেথেষ্ট নয়; বরং সূবর্ণ সুযোগ মনে করে আল্লাহ্‌র যিকির ও ‘ইবাদত এবং সৎ কাজে সদা আত্ননিয়োগ কর। তুমি যে কাজই কর না কেন, তা আল্লাহ তা‘আলা জানেন; আর এতে তোমাদেরকে অতি উত্তম বখশিশও দেওয়া হবে।

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ -এ আয়াতে ঐ সমস্ত ব্যাক্তির সংশোধনী পেশ করা হয়েছে যারা হজ্ব ও ‘উমরা করার জন্য নিঃস্ব অবস্থায় বেরিয়ে পড়ে। অথচ দাবী করে যে, আমরা আল্লাহ্‌র উপর ভরসা করছি। পক্ষান্তরে পথে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়। নিজেও কষ্ট করে এবং অন্যকেও পেরেশান করে। তাদেরই উদ্দেশ্য নির্দেশ দেওয়া হয়েছে যে, হজ্বের উদ্দেশ্যে সফর করার আগে প্রয়োজনীয় পাথেয় সাথে নেওয়া বাঞ্ছনীয়, এটা তাওয়াক্কুলের অন্তরায় নয়। বরং আল্লাহ্‌র উপর ভরসা করার প্রকৃত অর্থই হচ্ছে আল্লাহ প্রদত্ত আসবাবপত্র নিজ নিজ সামর্থা অনুযায়ী সংগ্রহ ও জমা করে নিয়ে আল্লাহ্‌র উপর ভরসা করা। হুযূর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে তাওয়াক্কুলের এই ব্যাখ্যাই বর্ণিত হয়েছে। নিঃস্বতার নাম তাওয়াক্কুল বলা মূর্খতারই নামান্তর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ