পৃষ্ঠা নং-১০০
ٱلشَّهۡرُ ٱلۡحَرَامُ بِٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ وَٱلۡحُرُمَٰتُ قِصَاصٞۚ فَمَنِ ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡ فَٱعۡتَدُواْ عَلَيۡهِ بِمِثۡلِ مَا ٱعۡتَدَىٰ عَلَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ ١٩٤
১৯৪.সম্মানিত মাসই সম্মানিত মাসের বদলা। আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে। বস্তুতঃ যারা তোমাদের উপর জবর দস্তি করেছে, তোমরা তাদের উপর জবরদস্তি কর, যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহ্কে ভয় কর এবং জেনে রাখ, যারা পরহেযগার, আল্লাহ্ তাদের সাথে রয়েছেন।
وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ١٩٥
১৯৫.আর ব্যয় কর আল্লাহ্র পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ্ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।
وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ١٩٦
১৯৬.আর তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে হজ্জ্ব ওমরাহ পরিপূর্ণ ভাবে পালন কর। যদি তোমরা বাধা প্রাপ্ত হও, তাহলে কোরবানীর জন্য যাকিছু সহজলভ্য, তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না, যতক্ষণ না কোরবাণী যথাস্থানে পৌছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কুরবানী করবে। আর তোমাদের মধ্যে যারা হজ্জ্ব ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও, তবে যাকিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানী করাই তার উপর কর্তব্য। বস্তুতঃ যারা কোরবানীর পশু পাবে না, তারা হজ্জ্বের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোযা রাখবে ফিরে যাবার পর। এভাবে দশটি রোযা পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশে-পাশে বসবাস করে না। আর আল্লাহ্কে ভয় করতে থাক। সন্দেহাতীতভাবে জেনো যে, আল্লাহ্র আযাব বড়ই কঠিন।
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٧
১৯৭.হজ্জ্বে কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজ্জ্বের পরিপূর্ণ নিয়ত করবে, তার পক্ষে স্ত্রীও সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয়। না অশোভন কোন কাজ করা, না ঝাগড়া-বিবাদ করা হজ্জ্বের সেই সময় জায়েজ নয়। আর তোমরা যাকিছু সৎকাজ কর, আল্লাহ্ তো জানেন। আর তোমরা পাথেয় সাথে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহ্র ভয়। আর আমাকে ভয় করতে থাক, হে বুদ্ধিমানগন! তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোন পাপ নেই।
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ
জিহাদে অর্থ ব্যয়ঃ وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ(এবং তোমরা আল্লাহর পথে খরচ কর) এই আয়াতে স্বীয় অর্থ-সম্পদ থেকে প্রয়োজনমত ব্যয় করা মুসলমানদের প্রতি ফরয হয়েছে। এই আয়াত থেকে ফিকহশাস্ত্রবীদ আলেমগন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, মুসলামানদের উপর ফরয যাকাত ব্যতীত আরও এমন কিছু দায়-দায়িত্ব ও ব্যয় খাত রয়েছে, যেগুলো ফরয। কিন্তু সেগুলো স্থায়ী কোন খাত নয় বা সেগুলোর জন্য কোন নির্ধারিত নেসাব বা পরিমান নেই। বরং যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকুই খরচ করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। আর যদি প্রয়োজন না হয়, তবে কিছুই ফরয নয় । জিহাদে অর্থ ব্যয়ও এই পর্যায়ভুক্ত।
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ (এবং স্বহস্তে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা )। আয়াতাংশের শাব্দিক অর্থ অত্যান্ত দ্বার্থহীন ও স্পষ্ট। এতে স্বেচ্ছায় নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করতে বারণ করা হয়েছে। এখন কথা হলো যে, ‘ধ্বংসের মুখে নিক্ষেপ করা’ বলতে এক্ষত্রে কি বোঝানো হয়েছে? এ প্রসঙ্গে কুরআন মাজীদের ব্যাখ্যাদাতাগণের অভিমত বিভিন্ন প্রকার। ইমাম জাসসাস ও ইমাম রাযী (র‘হিমাহুল্ল-হ) বলেছেন, আয়াতের ব্যাখ্যায় বর্ণিত উক্তির মাঝে কোন বিরোধ নেই। প্রত্যেকটি উক্তিই গৃহীত হতে পারে। হযরত আবূ আইয়ূব আনসারী (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেন, এই আয়াত আমাদের সম্পর্কেই নাযিল হয়েছে। আমরা এর ব্যাখ্যা উত্তমরুপেই জানি। কথা হলো এই যে, আল্লাহ তাআলা ইসলামকে যখন বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করলেন, তখন আমাদের আলোচনা হলো যে, এখন আর জিহাদের কি প্রয়োজন? এখন আমরা গৃহে অবস্থান করে বিষয় সম্পত্তির দেখা – শোনা করি। এ প্রসঙ্গেই এই আয়াতটি নাযিল হলো। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘ধ্বংসের’ দ্বারা এখানে জেহাদ পরিত্যাগ করাকেই বোঝানো হয়েছে। এর দ্বারা প্রমানিত হচ্ছে যে, জেহাদ পরিত্যাগ করা মসুলমানদের জন্য ধ্বংসেরই কারন। সেজন্যই হযরত আবু আইয়ুব আনসারী (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) সার জীবনই জেহাদ করে গেছেন। শেষ পর্যন্ত ইস্তাম্বুলে শহীদ হয়ে সেখানেই সমাহিত হয়েছেন।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু), হুযায়ফা (রদ্বিয়াল্ল-হু ‘আনহু), কাতাদা (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) এবং মুজাহিদ ও যাহহাক (র‘হিমাহুমুল্ল-হ) প্রমুখ তাফসীর শাস্ত্রের ইমামগনের কাছ থেকেও এরূপই বর্ণিত হয়েছে।
হযরত বারা’ ইবনে আ’যেব (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন, পাপের কারণে আল্লাহ্র রহমত ও মাগফেরাত থেকে নিরাশ হওয়াও নিজ হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। এজন্যই মাগফেরাত সম্পর্কে নিরাশ হওয়া ‘হারাম।
ইমাম জাসসাস (র‘হিমাহুল্ল-হ)-এর ভাষ্য অনুযায়ী উপরোক্ত সমস্ত নির্দেশই এ আয়াত থেকে গ্রহন করা যেতে পারে।
وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ -এই বাক্যে প্রতেক কাজই সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উৎসাহ দান করা হয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ করাকে কুরআন ‘ই‘হসান’ احْسان শব্দের দ্বারা প্রকাশ করেছে। ই‘হসান দু’রকমঃ (১) ‘ইবাদতে ই‘হসান ও (২) দৈনন্দিন কাজ কর্ম, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ই‘হসান। ‘ইবাদতের ই‘হসান সম্পর্কে স্বয়ং রসূলুল্লাহ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ‘হদীসে-জীবরাঈল’- এ ব্যাখ্যা দিয়েছেন যে,-