পৃষ্ঠা নং-১০১
এমনভাবে ‘ইবাদত কর, যেন তুমি আল্লাহ্কে স্বচক্ষে দেখছ। আর যদি সে পর্যায় পর্যন্ত পৌছতে না পার, তবে এ বিশ্বাস রাখা অপরিহার্য যে, স্বয়ং আল্লাহ্ তোমাকে দেখছেন।
এছাড়া দৈনন্দিন কাজকর্ম এবং পারিবারিক ও সামাজিক ব্যাপারে (মু’আমালাত ও মু’আশারাতে) ই‘হসানের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত মা’আয ইবনে জাবাল বর্ণিত মুসনাদে আ‘হমাদের এক ‘হাদীসে হযরত রসূলে-করীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ ‘তোমরা নিজেদের জন্যে যা কিছু পছন্দ কর, অন্যান্য লোকদের জন্যেও তাই পছন্দ কর। আর যা তোমরা নিজেদের জন্যে অপছন্দ কর, অন্যের জন্যেও তা অপছন্দ করবে’। -(মাযহারী)
হজ্ব সর্বসম্মতভাবে ইসলামের আরকানসমূহের মধ্যে একটি রুকন এবং ইসলামের ফরায়েয বা অবশ্য করণীয় বিষয়সমূহের একটি অতি গুরুত্বপূর্ণ ফরয। কুরআনের বহু আয়াত এবং অসংখ্য ‘হাদীসের মাধ্যমে এর প্রতি তাকিদ ও গুরুত্ব আরোপ করা হয়েছে।
অধিকাংশ ‘উলামায়ে-কেরামের মতে হিজরী তৃতীয় বছর, যে বছর ও‘হুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে বছরই সূরা আলি-‘ইমরানের একটি আয়াতের মাধ্যমে হজ্ব ফরয করা হয়েছে। -(ইবনে কাসীর)
এ আয়াতেই হজ্ব ফরয হওয়ার শর্তসমূহ এবং মর্মার্থ ও ক্ষমতা থাকা সত্ত্বেও হজ্ব না করার কঠিন পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আলোচ্য আটটি আয়াতের প্রথম আয়াত وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ মুফাস্সিরীনের ঐক্যমত অনুযায়ী ‘হুদায়বিয়ার ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে ৬ষ্ঠ হিজরী সালে সংঘটিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে, এ আয়াতের উদ্দেশ্য হজ্ব ফরয হওয়ার বিষয় বাতলানো নয়, তা পূর্বেই বাতলে দেয়া হয়েছে, বরং এখানে উদ্দেশ্য হল হজ্ব ও ‘উমরার কিছু বিশেষ নির্দেশ বর্ণনা করা।
‘উমরার আহকামঃ সূরা আলি-‘ইমরানের যে আয়াতের মাধ্যমে হজ্ব ফরয করা হয়েছে তাতে যেহেতু শুধুমাত্র হজ্বের কথাই বলা হয়েছে, ‘উমরার কোন আলোচনাই করা হয়নি, আর এই আয়াতে যাতে শুধু ‘উমরার কথাই আলোচনা করা হয়েছে, এর ফরয কিংবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোন কথাই বলা হয়নি বরং বলা হয়েছে যে, কোন লোক যদি ই‘হরামের মাধ্যমে হজ্ব অথবা ‘উমরা আরম্ভ করে, তাহলে তার পক্ষে তা সম্পাদন করা ওয়াজিব হয়ে যায়। যেমন, সাধারণ নফল নামায-রোযার ব্যাপারে এই হুকুম যে, তা আরম্ভ করলে সম্পাদন করা ওয়াজিব হয়ে পড়ে। কাজেই এই আয়াতের দ্বারা ‘উমরা ওয়াজিব কিনা তা বুঝায় না। বরং আরম্ভ করলে শেষ করতে হবে, তাই বুঝায়।
ইবনে-কাসীর হযরত জাবেরের উদ্ধৃতি দিয়ে লিখেছেনঃ তিনি রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করেছিলেন যে, হুজুর! ‘উযুমরা কি ওয়াজিব? তিনি বলেছিলেনঃ ওয়াজিব নয়, তবে যদি কর, খুবই ভাল। তিরমিযী বলেছেন, এই ‘হাদীসটি স‘হীহ ও ‘হাসান। সুতরাং ইমাম আবূ ‘হানীফা ও ইমাম মালেক প্রমুখ ‘উমরাকে ওয়াজিব বলেননি, সুন্নত বলে গণ্য করেছেন। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, হজ্ব অথবা ‘উমরা শুরু করলে তা আদায় করা ওয়াজিব। তবে প্রশ্ন উঠে, যদি কোন ব্যক্তি ‘উমরা শুরু করার পর কোন অসুবিধায় পড়ে তা আদায় করতে না পারে, তাহলে কি হবে? এর উত্তর পরবর্তী فَإِنْ أُحْصِرْتُمْ- বাক্যে দেওয়া হয়েছে।
এ আয়াতের ‘হুদায়বিয়ার ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তখন রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এবং সা‘হাবিগণ ই‘হরাম অবস্থায় ছিলেন, কিন্তু মক্কার কাফেররা তাঁদেরকে ‘হারমের সীমায় প্রবেশ করতে দেয়নি। ফলে তাঁরা ‘উমরা আদায় করতে পারেননি। তখন আদেশ হলো, এহরামের ফিদইয়াস্বরুপ একটি করে কুরবানী কর। কুরবানী করে ই‘হরাম ভেংগে ফেল। কিন্তু সাথে সাথে পরবর্তী আয়াত وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ -এ বলে দেয়া হয়েছে যে, ই‘হরাম খোলার শরী‘আতসম্মত ব্যবস্থা মাথা মুড়ানো ততক্ষণ পর্যন্ত জায়েয নয়, যতক্ষণ না ই‘হরামকারীর কুরবানী নির্ধারিত স্থানে পৌছবে।
ইমাম আবূ ‘হানীফা (র‘হিমাহুল্ল-হ)-এর মতে নির্ধারিত স্থানের সীমানা হচ্ছে ‘হারমের এলাকায় পৌঁছে কুরবানীর পশু যবেহ করা। তা নিজে না পারলে, অন্যের দ্বারা জবাই করাতে হবে। এ আয়াতে অপারকতা অর্থ হচ্ছে, রাস্তার কোন শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়া বা প্রাণনাশের আশঙ্কা থাকা। কিন্তু ইমাম আবূ ‘হানীফা ও অন্যান্য কোন কোন ইমাম অসুস্থতাকেও অপারকতার আওতাভুক্ত করেছেন। তবে রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আমল দ্বারাও প্রমাণিত হয়েছে যে, কুরবানী করেই ই‘হরাম ছাড়তে হবে। কিন্তু বাতিলকৃত হজ্ব বা ‘উমরা কাযা করা ওয়াজিব। যেমন, হুজুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এবং সাহাবায়ে-কেরাম ‘হুদায়বিয়া সন্ধির পরবর্তী বছর উল্লেখিত ‘উমরার কাযা আদায় করেছিলেন। যেমন, হুজুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এবং সাহাবায়ে-কেরাম ‘হুদায়বিয়া সন্ধির পরবর্তী বছর উল্লেখিত ‘উমরার কাযা আদায় করেছিলেন।
এ আয়াতে মাথা মুন্ডনকে ই‘হরাম ভঙ্গ করার নিদর্শন বলে সাব্যস্ত করা হয়েছে। এতেই প্রমাণিত হয় যে, ই‘হরাম অবস্থায় মাথা বা চুল মুন্ডন বা চুল ছাটা অথবা কাটা নিষিদ্ধ। এ হিসাবে পরবর্তী নির্দেশে বলা হয়েছে যে, কেউ যদি হজ্ব ও ‘উমরা আদায় করতে গিয়ে কোন অসুবিধার সম্মুখীন নাও হয়, কিন্তু অন্য কোন অসুবিধার দরুন মাথঞা মুন্ডন করতে বা মাথার চুল কাটাতে বাধ্য হয়, তবে তাকে কি করতে হবে?
ই‘হরাম অবস্থায় কোন কারণে মাথা মুন্ডন করলে কি করতে হবে?
فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ- এ আয়াতে বলা হয়েছে যে, যদি কোন অসুস্থতার দরুন মাথা বা শরীরের অন্য কোন স্থানের চুল কাটতে হয়, অথবা মাথায় উকুন হওয়াতে বিশেষ কষ্ট পায়, তবে এমতাবস্থায় মাথার চুল বা শরীরের অন্য কোন স্থানের লোম কাটা জায়েয। কিন্তু এর ফিদইয়া বা ক্ষতিপূরণ দিতে হবে। আর তা হচ্ছে রোযা রাখা বা সদকা দেয়া বা কুরবানী করা। কুরবানীর জন্যে ‘হারমের সীমারেখা নির্ধারিত রয়েছে। কিন্তু রোযা রাখা বা সদকা দেয়ার জন্যে কোন বিশেষ স্থান নির্ধারিত নেই। তা যে কোন স্থানে আদায় করা চলে। কুরআনের শব্দের মধ্যে রোযার কোন সংখ্যা নির্ধারিত নেই এবং সদকারও কোন পরিমাণ নির্দেশ করা হয়নি। কিন্তু রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) সাহাবী কা’ব ইবনে ওজরার এমনি অবস্থার প্রেক্ষিতে ইরশাদ করেছেন,- তিনটি রোযা এবং ছয় জন মিসকীনকে মাথাপিছু অর্ধ সা’ গম দিতে হবে। — (বুখারী)
হজ্ব মৌসুমে হজ্ব ‘উমরা একত্রে আদায় করার নিয়মঃ ইসলাম পূর্ব যুগে আরববাসীদের ধারণা ছিল, হজ্বের মাস আরম্ভ হয়ে গেলে অর্থাৎ, শাওয়াল মাস এসে গেলে হজ্ব ও ‘উমরা একত্রে আদায় করা অত্যন্ত খারাপ।
এ আয়াতে তাদের এ ধারণার নিরসন করে বলা হয়েছে যে, মীকাতের অভ্যন্তরে বসবাসকারীদের জন্যে এ সময়ের মধ্যে হজ্ব ও ‘উমরা একত্রে সমাধা করা নিষেধ। কারণ, তাদের পক্ষে হজ্বের মাস অতিক্রান্ত হওয়ার-