পৃষ্ঠা নং-২৯
তা‘আলা শাসকোচিত ভংগীতে বর্ণনা করে বলেন যে, বিশ্ব খেলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও ওয়াকেফহাল বা অবগত নও। তা কেবল আমিই পূর্ণভাবে পরিজ্ঞাত।
অতঃপর অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেরেশতাদের উপর হযরত আদম (‘আলাইহিচ্ছালা-ম)-এর শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তাঁর অনুপম মর্যাদার বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেয়া হয়েছে যে, বিশ্ব খেলাফতের জন্য ভূ-পৃষ্ঠের অন্তর্গত সৃষ্ট বস্তুসমূহের নাম, গুণাগুণ, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা একান্ত আবশ্যক। বস্তুতঃ ফেরেশতাগণের এ যোগ্যতা ও গুণাবলী নেই।
আদম সৃষ্টি প্রসংগে ফেরেশতাদের সাথে আলোচনার তাৎপর্যঃ
একথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, ফেরেশতাদের সমাবেশে আল্লাহ্ তা‘আলার এ ঘটনা প্রকাশ করার তাৎপর্য কি এবং এতে কি উদ্দেশ্য নিহিত ছিল? তাঁদের থেকে পরামর্শ গ্রহণ, না তাদেরকে এ সম্পর্কে তাঁদের অভিমত ব্যক্ত করানো?
একথা সুস্পষ্ট যে, কোন বিষয় বা সমস্যা সম্পর্কে পরামর্শের প্রয়োজনীয়তা তখনই দেখা দেয়, যখন সমস্যার সমস্ত দিক কারো কাছে অস্পষ্ট থাকে; নিজস্ব অভিজ্ঞান ও জ্ঞান সম্পর্কে পূর্ণ বিশ্বাস ও আস্থা না থাকে। আর তখনই কেবল অন্যান্য জ্ঞানী-গুনীদের সাথে পরামর্শ করা হয়। অথবা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা সেখানেও হতে পারে, যেখানে অন্যান্য ব্যক্তিবর্গ সমঅধিকার সমপন্ন হয়। তাই তাদের অভিমত জানার উদ্দেশ্যে পরামর্শ করা হয়। যেমনটি বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাধারণ পরিষদসমূহে প্রচলিত। কিন্তু একথা সুস্পষ্ট যে, এ দু’টোর কোনটাই এক্ষেত্রে প্রযোজ্য নয়। মহান আল্লাহ্ তা‘আলা গোটা বস্তুজগতের স্রষ্টা এবং প্রতিটি বিন্দুবিসর্গ সম্পর্কে তাঁর পরিপূর্ণ জ্ঞান রয়েছে। তাঁর প্রজ্ঞা ও দুরদর্শিতার সামনে প্রকাশ্য অপ্রকাশ্য, দৃশ্যমান ও অদৃশ্য সবকিছুই সমান। তাই তাঁর পক্ষে কারো সাথে পরামর্শ করার কি প্রয়োজনীয়তা থাকতে পারে।
অনুরূপভাবে এখানে এমনও নয় যে, সংসদীয় সরকার প্রতিষ্ঠিত, যেখানে প্রত্যেক সদস্য সমঅধিকার সম্পন্ন বলে প্রত্যেকের পরামর্শ গ্রহণ করা আবশ্যক হতে পারে। কেননা, আল্লাহ্ তা‘আলাই সবকিছুর স্রষ্টা ও মালিক। ফেরেশতা ও মানব-দানব সবই তাঁর সৃষ্টি এবং সবই তাঁর আয়ত্তাধীন। তাঁর কোন কাজ বা পদক্ষেপ সম্পর্কে কারো কোন প্রশ্ন তোলার অধিকার নেই যে, এ কাজ কেন করা হলো বা কেন করা হলো না।
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ আল্লাহ্ তা‘আলার কাজ সম্পর্কে কোন প্রশ্নের অবকাশ নেই, কিন্তু অন্যান্য সবাইকে তাদের কৃতকর্ম সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে।
সারকথা, প্রকৃত প্রস্তাবে এখানে পরামর্শ গ্রহণ উদ্দেশ্যও নয় এবং এর কোন আবশ্যকতাও ছিল না। কিন্তু রূপ দেয়া হয়েছে পরামর্শ গ্রহণের যাতে মানুষ পরামর্শরীতি এবং তার প্রয়োজনীয়তার শিক্ষা লাভ করতে পারে। যেমন কুরআন কারীমে রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বিভিন্ন কাজে ও ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করার নির্দেশ দেয়া হয়েছে, অথচ তিনি ছিলেন ও‘হীর বাহক। তাঁর সব কাজকর্ম এবং তাঁর প্রত্যেক অধ্যায় ও দিক ও‘হীর মাধ্যমেই বিশ্লষণ করে দেয়া হতো। কিন্তু তাঁর মাধ্যমে পরামর্শ গ্রহণ রীতির প্রচলন করা এবং উম্মতকে তা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে তাঁকেও পরামর্শ গ্রহণের তাকীদ দেয়া হয়েছে।
যেহেতু হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর মাঝে ফেরেশতা ও জ্বিন উভয় সম্প্রদায়ের যাবতীয় জ্ঞানের সমাহার ঘটেছে, সুতরাং উভয় সম্প্রদায়ের উপর তাঁর শ্রেষ্ঠত্ব ও উচ্চ পদমর্যাদা একেবারে সুস্পষ্ট। এখন আল্লাহ্ তা‘আলা এ বিষয়টি কার্যকরভাবে প্রকাশ করতে ইচ্ছা করলেন যে, ফেরেশতা ও জ্বিনদের দ্বারা হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর প্রতি এমন বিশেষ সম্মান প্রদর্শন করানো হোক, যদ্দ্বারা কার্যতঃ স্পষ্ট হয়ে যায় যে, তিনি তাদের উভয়ের চাইতে উত্তম ও পূর্ণতর। এ জন্য যে সম্মান প্রদর্শনমূলক কাজের প্রস্তাব করা হয়েছে, তারই বর্ণনা প্রসংগে আল্লাহ্ তা‘আলা বলেন, “আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম, তোমরা আদমকে সেজদা কর। সমস্ত ফেরেশতা সেজদায় পতিত হল, কিন্তু ইবলীস সেজদা করতে অস্বীকার করলো এবং অহঙ্কারে স্ফীত হয়ে উঠলো।”
সেজদার নির্দেশ কি জ্বিনদের প্রতিও ছিল? এ আয়াতে বাহ্যতঃ যে কথা বর্ণনা করা হয়েছে, তা এই যে, আদম (‘আলাইহিচ্ছালাম)-কে সেজদা করার হুকুম ফেরেশতাদেরকে দেয়া হয়েছিল। কিন্তু পরে যখন একথা বলা হলো যে, ইবলীস ব্যতীত সব ফেরেশতাই সেজদা করলেন, তখন তাতে প্রামণিত হলো যে, সেজদার নির্দেশ সকল বিবেকসম্পন্ন সৃষ্টির প্রতিই ছিল। ফেরেশতা ও জ্বিন সবাই এর অন্তর্ভুক্ত। কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেশতাগণের উল্লেখ এজন্য করা হলো যে, তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্যেষ্ঠ। যখন তাদেরকে হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হলো, তাতে জ্বিন জাতি অতি উত্তম রূপে এ নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল।
সম্মানসূচক সেজদা ইসলামে নিষিদ্ধঃ এ আয়াতে হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-কে সেজদা করতে হযরত ইউসুফ (‘আলাইহিচ্ছালাম)-এর পিতা-মাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর হযরত ইউসুফকে সেজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে। এটা ব্যতীত অপরের উপাসনা শির্ক্ ও কুফরী। কোন কালে কোন শরী’আতে এরূপ কাজের বৈধতার কোন সম্ভাবনাই থাকতে পারে না। সুতরাং এ অর্থ এছাড়া অন্য কোন কিছুই হতে পারে না যে, প্রাচীন কালের সেজদা আমাদের কালের সালাম, মুসাফা‘হা, মু‘আনাকা, হাতে চুমো খাওয়া এবং সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাওয়ার সমার্থক ও সমতুল্য ছিল। ইমাম জাস্সাস আ`হাকামুল্ কুরআন গ্রন্থে বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী নবীগণের শরী’আতে বড়দের প্রতি সম্মানসূচক সেজদা করা বৈধ ছিল। শরী’আতে মু’হাম্মাদীতে তা রহিত হয়ে গেছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখন শুধু সালাম ও মুসাফা’হার অনুমতি রয়েছে। রুকূ’-সেজদা এবং স্বলাত/নামাযের মত করে হাত বেঁধে দাঁড়ানোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এর বিশ্লেষণ এই যে, শির্ক্, কুফ্র্ এবং আল্লাহ্ ছাড়া অন্য কারো ‘ইবাদত করা কোন শরী’আতেই বৈধ ছিল না। কিন্তু কিছু কিছু কাজ এমনও রয়েছে, যা মূলতঃ শির্ক্ বা কুফ্র্ নয়। কিন্তু মানুষের অজ্ঞানতা ও অসাবধানতার দারুন সে সমস্ত কার্যাবলী শির্ক্ ও কুফ্রের কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব কার্যাবলী পুর্ববর্তী নবীগণের শরী’আতে আদৌ নিষিদ্ধ ছিল না। বরং সেগুলোকে শির্ক্রূপে প্রতিপন্ন করা থেকে মানুষকে বিরত রাখা হত মাত্র। যেমন, প্রাণীদের ছবি আঁকা ও ব্যবহার করা মূলতঃ কুফ্র্ বা শির্ক্ নয়। এজন্য পূর্ববর্তী শরী’আতে তা বৈধ ছিল। যেমন, হযরত সুলাইমান (‘আলাইহিচ্ছালাম)-এর কাহিনী বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে يَعۡمَلُونَ لَهُۥ مَا –