পৃষ্ঠা নং-৩২
প্রয়োজন নেই। কেননা, আল্লাহ্ তা‘আলা শয়তান ও জ্বিন জাতিকে দূর থেকেও প্রবঞ্চনা ও প্রতারণা করার ক্ষমতা দিয়েছেন।
অনুরূপভাবে এ প্রশ্ন যে, হযরত আদম ও হাওয়া (‘আলাইহিমাচ্ছালাম)-কে পুর্বাহ্নেই সতর্ক করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শত্রু। সুতরাং তোমাদেরকে দিয়ে যেন এমন কোন কাজ করিয়ে না বসে, যে কারণে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়। এতদসত্ত্বেও হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) শয়তান কর্তৃক কেমন করে প্রতারিত হলেন? উত্তরে বলা যেতে পারে যে, আল্লাহ্ তা‘আলা জ্বিন ও শয়তানকে বিভিন্ন আকার অবয়বে আত্মপ্রকাশের শক্তি দিয়েছেন। হতে পারে, সে এমন রূপ ধারণ করে সামনে এসেছিল যে, হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) বুঝতেই পারেনি যে, সে’ই শয়তান।
হযরত আদম হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) ইতিপূর্বে কখনও এ ধরনের শাসন ও কোপদৃষ্টির সম্মুখীন হননি। তিনি এমন পাষাণচিত্তও ছিলেন না যে, বেমালুম সয়ে যেতে পারেন। তাই চরমভাবে বিচলিত হয়ে মনে মনে ক্ষমাপ্রার্থনা করতে লাগলেন। কিন্তু নবিসুলভ প্রাজ্ঞদৃষ্টি এবং সে কারণে চরমভাবে সঞ্চারিত ভীতির দরুন মুখ থেকে কোন কথঅই বের হচ্ছিল না। ক্ষমা-ভিক্ষা মর্যাদার পরিপন্থী বিবেচিত হয়ে অধিক শঅন্তি ও কোপনলের কারণ রূপে পরিগণিত হতে পারে এমন আশঙ্কায় কিংকর্তব্যবিমুঢ় ও হতবাক হয়ে বসে থাকেন মহান আল্লাহ্ অন্তর্যামী এবং অত্যন্ত দয়ালু ও করুণাময়। এ কারুণ অবস্থা দেখে আল্লাহ্ তা‘আলা নিজেই ক্ষমা প্রার্থনারীতি সম্বলিত কয়েকটি বচন তাঁদেরকে শিখিয়ে দিলেন। তারই বর্ণনা এ আয়াতসমূহে দেয়া হয়েছে বলা হয়েছে যে, হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) স্বীয় প্রভুর কাছ থেকে কয়েকটি শব্দ লাভ করলেন। অতঃপর আল্লাহ্ তা‘আলা তাঁদের প্রতি করুণাভরে লক্ষ করলেন। (অর্থাৎ, তাঁদের তাউবা গ্রহণ করে নিলেন। নিংসন্দেহে তিনি মহা ক্ষমাশীল এবং অীত দয়ালু)। কিন্তু যেহেতু পৃথিবীতে আগমনের মধ্যে আরও অনেক তাৎপর্য ও কল্যাণ নিহিত ছিল। যেমন, তাঁদের বংশধরদের মধ্য থেকে ফেরেশতা ও জ্বিন জাতির মাঝে এক নতুন জাতি ‘মানব’ জাতির আবির্ভাব ঘটা, তাদেরকে এক ধরনের কর্ম-স্বাধীনাত দিয়ে তাদের প্রতি শরী’আতী বিধান প্রয়োগের যোগ্য করে গড়ে তোলা, বিশ্বে আল্লাহ্র খেলাফত প্রতিষ্ঠা এবং অপরাধীর শাস্তি বিধান, শরী’আতের আইন ও নির্দেশাবলী প্রবর্তন। এই নতুন জাতি উন্নতি সাধন করে বিশেষ মার্যাদার অীধকারী হয়ে এমন এক স্তরে পৌঁছবে, যা ফেরেশতাদের নাগালের সম্পূর্ণ বাইরে। এসব উদ্দেশ্য সম্পর্কে আদম সৃষ্টির পূর্বে বর্ণনা করে দেয়া হয়েছিল।
এজন্য অপরাধ ক্ষমা করে দেয়ার পরও পৃথিবীতে অবতরণের নির্দেশ রহিত করা হয়নি, অবশ্য তার রূপ পাল্টে দেয়া হয়েছে। আর এখানকার এ নির্দেশ মহাজ্ঞানী ও রহস্যবিদসুলভ এবং পৃথিবীতে আগমন আল্লাহ্র খেলাফতের সম্মানসূচক। পরবর্তী আয়াতসমূহে উক্ত পদ-সংশ্লিষ্ট সেসব দায়িত্ব ও কর্তবের্যর বর্ণনা দেয়অ হয়েছে, যা আল্লাহ্ তা’আর একজন খলীফা হিসেবে তাঁর উপর অর্পিত হয়েছিল। এজন্য পৃথিবীতে অবতরণের নির্দেশ পূনর্ব্যক্ত করা হয়েছে যে, আমি তাদের সবাইকে নীচে নেমে যেতে নির্দেশ দিলাম। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন পথ-নির্দেশ বা হিদায়াত (অর্থাৎ, ও‘হীর মাধ্যমে শরী’আতের বিধান) আসে, তখন যেসব লোক আমার সে হিদায়াতের অনুসরণ করবে, তাদের না থাকবে কোন ভয়, না থারা সন্তপ্ত হবে। (অর্থাৎ, কোন অতীত বস্তু হারাবার গ্লানিও থাকবে না এবং ভবিষ্যতে কোন কষ্টেরও আশঙ্কা থাকবে না।)
تَلَقَّىٰٓ শব্দের অর্থ আগ্রহ ও উৎসাহ সহ কাউকে সংবর্ধনা জানানো এবং তাকে গ্রহণ করা। এর মর্ম এই যে, আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে যখন তাদেরকে তাউবার বাক্যগুলো শিখিয়ে দেয়া হলো, তখন হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) যথোচিত মর্যদা ও গুরুত্বসহ তা গ্রহণ করলেন।
كَلِمَٰتٖ তথা যে সব বাক্য হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-কে তাউবার উদ্দেশ্যে বলে দেয়া হয়েছিল, তা কি ছিল? এ সম্পর্কে মুফাস্সির সা’হাবাগণের কয়েক ধরনের রেওয়ায়াত রয়েছে। হযরত ইব্নে ‘আব্বাসের অভিমতই এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ, যা কুরআন কারীমের অন্যত্র বর্ণনা করা হয়েছে।
رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ
অর্থাৎ, হে আমাদের পরওয়ারদেগার, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিগণিত হয়ে যাব।
تَابَ… تَوْبَةٌ (তাউবা)-এর প্রকৃত অর্থ, ফিরে আসা। যখন তাউবার সম্বন্ধ মানুষের সঙ্গে হয়, তখন তার অর্থ হবে তিনটি বস্তুর সমষ্টিঃ
১. কৃত পাপকে পাপ মনে করে সেজন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া।
২.পাপ সম্পূর্ণভাবে পরিহার করা।
৩.ভবিষ্যতে আবার এরূপ না করার দৃঢ়সংকল্প গ্রহণ করা।
এ তিনটি বিষয়ের যে কোন একটির অভাব থাকলে তাউবা হবে না। সুতরাং মৌখিকভাবে ‘আল্লাহ্ তাউবা’ বা অনুরূপ শব্দ উচ্চারণ করা নাজাত লাভের জন্যে যথেষ্ট নয়। فَتَابَ عَلَيۡهِۚ এর মধ্যে তাউবার সম্বন্ধ আল্রাহ্র সাথে। এর অর্থ তাউবা গ্রহণ করা।
প্রথম যুগের কোন কোন মনীষীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে, কারো দ্বারা পাপ সংঘিটিত হলে সে কি করবে? উত্তরে বলা হয়েছিল যে, তাই করবে যা আদি পিতা-মাতা হযরত আদম ও হাওয়া (‘আলাইহিমাচ্ছালাম) করেছিলেন। অনুরূপভাবে হযরত মূসা (‘আলাইহিচ্ছালাম) নিবেদন করেছিলেন- رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي فَٱغۡفِرۡ لِي (হে আমার পালনকর্তা, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন) হযরত ইউনুছ (‘আলাইহিচ্ছালাম) পদস্খলনের পর নিবেদন করেন لَآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ অর্থাৎ, হে আল্লাহ্, তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি অতি পবিত্র। আমি অত্যাচারীদের অর্তর্ভুক্ত হয়ে পড়েছি।
জ্ঞাতব্যঃ হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর দ্বারা যে ইজতিহাদগত বিচ্যুতি বা ত্রুটি সাধিত হয়েছিল, প্রথতঃ কুরআন কারীম তার সম্বন্ধ উভয়ের সাথে করেছে। বলা হয়েছে, فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا (অতঃপর শয়তান উভয়কে পদস্খলিত করে দেয়)।
পৃথিবীতে অবতরণের হুকুমও হযরত হাওয়াকে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে, ٱهۡبِطُواْ (তোমরা নেমে যাও)। কিন্তু পরে তাউবা ও তা ক্ববূলের ক্ষেত্রে একবচন ব্যবহার করে শুধু হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর উল্লেখ করা হয়েছে, হযরত হাওয়ার উল্লেখ নেই। এছাড়া অন্যত্রও এ পদস্খলন প্রসঙ্গে শুধু হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর উল্লেখ করা হয়েছেঃ عَصىٰٓ ءاَدَمُ
অর্থাৎ, আদম (‘আলাইহিচ্ছালাম) স্বীয় পালনকর্তার হুকুম লঙ্ঘন করলেন।