আল-বাকারা ১৬-৩৬

পৃষ্ঠা নং-২০

নবী এবং ওলীগণের সাথে দুর্ব্যবহার করা প্রকারান্তরে আল্লাহ্‌র সাথে দুর্ব্যবহারেরই শামিলঃ

উপরোক্ত আয়াতে মুনাফিক্বদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে একথাও বর্ণনা করা হয়েছে যে, يُخَٰدِعُونَ ٱللَّهَ অর্থাৎ, এরা আল্লাহ্কে ধোকা দেয়। অথচ এ মুনাফিক্বদের হয়তো একজনও এমন ছিল না, যে আল্লাহ্কে ধোকা দেয়ার মনোভাব পোষণ করত। বরং তারা রসূললুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এবং মু’মিগণকে ধোকা দেয়ার উদ্দেশ্যে এ সমস্ত ঘৃণ্য কাজ করেছে।

আলোচ্য আয়াতে তাদের এ আচরণকে আল্লাহ্কেই ধোকা দেয়া বলে উল্লেখিত হয়েছে এবং প্রকারান্তরে বলে দেয়া হয়েছে যে, আল্লাহ্র রসূল বা কোন ওলীর সাথে দুর্ব্যবহার করে, প্রকৃত প্রস্তাবে তারা আল্লহ্র সাথেই মন্দ আচরণ করে। প্রসঙ্গতঃ আল্লাহ্র রসূল এবং তাঁর অনুসারিগণের বিপুল মর্যাদার প্রতিও ইঙ্গিত করা হয়েছে।

মিথ্যা বলা পাপঃ আলোচ্য আয়াতে মুনাফিক্বদের কঠোর শাস্তির কারণ- بِمَا كَانُواْ يَكۡذِبُونَ অর্থাৎ, তাদের মিথ্যাচারকে স্থির করা হয়েছে। অথচ তাদের কুফর ও নিফাক্বের অন্যায়ই ছিল সবচাইতে বড়।

দ্বিতীয় বড় অন্যায় হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হিংসা-বিদ্বেষ পোষণ করা। কিন্তু এতদসত্ত্বেও কঠোর শাস্তির কারণ তাদের মিথ্যাচারকে নির্ধারণ করা হয়েছে। এতে বোঝা যায় যে, মিথ্যা বলার অভ্যাসই তাদের প্রকৃত অন্যায়। এ বদ-অভ্যাসই তাদের কুফ্র্ ও নিফাক্ব পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফ্‌র্ ও নিফাক্ব সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। তাই কুরআন মিথ্যা বলাকে মুর্তিপুজার সাথে যুক্ত করে ইরশাদ করেছেঃ

فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ

অর্থাৎ, মুর্তিপুজার অপবিত্রতা ও মিথ্যা বলা  হতে বিরত থাকা।

পরবর্তী আয়াতে আল্লাহ্‌র হিদায়াতকে মানা না মানার ভিত্তিতে মানবজাতিকে তিনটি ভাগে বিভক্ত করে, প্রত্যেকের কিছু কিছু অবস্থা বর্ণনা করা হয়েছে। অতঃপর আলোচ্য আয়াতে তিনটি দলকেই সমগ্র কুরআনের মৌল শিক্ষার প্রতি আহবান করা হয়েছে এতে সৃষ্টিজগতের সবকিছুর আরাধনা পরিহার করে এক আল্লাহ্‌র ‘ইবাদতের প্রতি এমন পদ্ধতিতে দা’ওয়াত দেয়া হয়েছে যাতে সামান্য জ্ঞান সম্পন্ন ব্যক্তিও একটু চিন্তা করলেই তাও‘হীদের প্রতি স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়।

نَاس (নাস) ‘আরবী ভাষায় সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয়। ফলে পূর্বে আলোচিত মানব সমাজের তিন শ্রেনীই এ আহবানের অন্তর্ভুক্ত। তাদরকে  লক্ষ করে বলা হয়েছে, ٱعۡبُدُواْ رَبَّكُمُ ‘ইবাদত শব্দের অর্থ নিজের  অন্তরে মাহাত্ম্য ও ভীতি জাগ্রত রেখে সকল শক্তি আনুগত্য ও তাবেদারীতে নিয়োজিত করা এবং সকল অবাধ্যতা ও নাফরমানী থেকে দূরে থাকা। [রূ’হুল বায়ান পৃঃ ৭৪]

‘রব’ শব্দের অর্থ পালনকর্তা। ইতিপুর্বে এর বিস্তারিত আলাচনা হয়েছে। তদনুসারে আয়াতের অর্থ দাঁড়ায়, স্বীয় পালনকর্তার ‘ইবাদত কর।

এ ক্ষেত্রে ‘রব’ শব্দের পরিবর্তে ‘আল্লাহ্ বা তাঁর গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্য যে কোন একটা ব্যবহার করা যেতে পারতো, কিন্তু তা না করে ‘রব’ শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে যে, এখানে দাবীর সাথে দলীল-প্রমাণও পেশ-উপস্থাপণ করা হয়েছে। কেননা, ‘ইবাদতের যোগ্য একমাত্র  সে সত্তাই হতে পারে, যে সত্তা তাদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছেন। যিনি বিশেষ এক পলননীতির মাধমে সকল গুণে গুণাণ্বিত করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করেছেন এবং পার্থিব জীবনে বেঁচে থাকার স্বাভাবিক সকল ব্যবস্থাই করে দিয়েছন।

মানুষ যত মূর্খই হোক এবং নিজের জ্ঞান-বুদ্ধি ও দৃষ্টিশক্তি যতই হারিয়ে থাকুক না কেন, একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে, পালনের সকল দায়িত্ব নেয়া আল্লাহ্ ব্যতীত অন্য কারো পক্ষেই সম্ভব নয়। আর সাথে সাথে একথাও উপলব্ধি করতে পারবে যে মানুষকে এ অগণিত নি’আমত না পাথর-নির্মিত মূর্তি দান করেছে, না অন্য কোন শক্তি। আর তারা করবেই বা কিরূপে? তারা তো নিজেদের অস্তিত্ব রক্ষার বা বেঁচে থাকার জন্য নিজেরাই সে মহাশক্তি ও সত্তার মুখাপেক্ষী। যে নিজেই অন্যের মুখাপেক্ষী সে অন্যের অভাব কি করে দুর করবে? যদি কেউ বাহ্যিক অর্থে কারো প্রতিপালন করেও, তবে তাও প্রকৃতপ্রস্তাবে সে সত্তার ব্যবস্থাপনার সাহায্য ছাড়া সম্ভব নয়।

এর সারমর্ম এই যে, যে সত্তার ‘ইবাদতের জন্য দা’ওয়াত দেয়া হয়েছে, তিনি ব্যতীত অন্য কোন সত্তা আদৌ ’ইবাদতের যোগ্য নয়।

‘‘আমল নাজাত ও জান্নাত বা বেহেশ্‌ত পাওয়ার নিশ্চিত উপায় নয়ঃ

لَعَلَّكُمۡ تَتَّقُونَ বাক্যটিতে لَعَلَّ শব্দ আশা অর্থে ব্যবহৃত হয়েছে। এটি এমন ক্ষেত্রে বলা হয়, যেখানে কোন কাজ হওয়া নিশ্চিত হয়ে থাকে। ঈমান তাউ‘হীদের পরিণাম নাজাত  সম্বন্ধে আল্লাহ্‌র ও’য়াদা নিশ্চিত, কিন্তু সে বস্তুকে আশারূপে বর্ণনা করার তাৎপর্য এই যে, মানুষের কোন কাজই মুক্তি ও বেহেশতের মূল্য বা বিনিময় হতে পারে না। বরং একমাত্র আল্লাহ্‌র মেহেরবানী বা দয়াতেই মুক্তি সম্ভব। ঈমান আনা ও ‘‘আমল করার তাউফীক্ব হওয়া আল্লাহ্‌র মেহেরবানী বা দয়ার নমুনা, কারণ নয়।

তাও‘হীদের বিশ্বাসই দুনিয়াতে শান্তি ও নিরাপত্তার জামিন বা নিশ্চয়তাঃ

ইসলামের মৌলিক ‘আক্বীদা তাও‘হীদ বিশ্বাস শুধু একটি ধারণা বা মতবাদমাত্রই নয়; বরং মানুষকে প্রকৃত অর্থে মানুষরূপে গঠন করার একমাত্র উপায়ও বটে। যা মানুষের যাবতীয় সমস্যার সমাধান দেয়, সকল সংকটেআশ্রয় দান করে এবং সকল দুঃখ-দুর্বিপাকের মর্মসাথী। কেননা, তাও‘হীদ বিশ্বাসের সারমর্ম হচ্ছে  এই  যে, সৃষ্ট সকল বস্তুর পরিবর্তন-পরিবর্দ্ধন একমাত্র একক সত্তার ইচ্ছাশক্তির অনুগত এবং তাঁর ক্বুদরতের প্রকাশ।

এ দু’টি আয়াতে এমন এক কালাম বা বাক্য পেশ বা উপস্থাপন করা হচ্ছে, যা আল্লাহ্ ব্যতীত অন্য কারোই হতে পারে না। ব্যক্তিগত মেধা কিংবা দলগত উদ্যোগের দ্বারাও এ কালামের অনুরূপ রচনা করা সম্ভব নয়। সমগ্র মানবজাতির এ অপারগতার আলোকেই এ সত্য প্রমাণিত যে, এ কালাম আল্লাহ্ ছাড়া অন্য কারো নয়। এ আয়াতে আল্লাহ্ তা‘আলা সমগ্র বিশ্বের মানুষকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করেছেন যে, যদি তোমরাএ কালামকে আল্লাহ্ ব্যতীত অন্য কোন মানুষের কালাম বলে মনে কর, তবে যেহেতু তোমরাও মানুষ, তোমাদেরও অনুরূপ কালাম রচনা করার ক্ষমতা ও যোগ্যতা থাকা উচিত। কাজেই সমগ্র কুরআন নয় বরং এর ক্ষুদ্রতম একটি সূরা-ই রচনা করে দেখাও। এতে তোমাদিগকে আরো সুযোগ দেয়া যাবে যে, একা না পারলে সমগ্র পৃথিবীর মানুষ মিলে, যারা তোমাদের সাহায্য-সহায়তা করতে পারে এমন সব লোক নিয়েই ছোট একটি সূরা রচনা করে দেখাও। কিন্তু না, তা পারবেনা। অন্য আয়াতে বলা হয়েছে, তোমাদের সে যোগ্যতাই নেই। তারপর বলা হয়েছে, ক্বিয়ামত পর্যন্ত চেষ্টা-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ