পৃষ্ঠা নং-২১
করেও যখন পারবে না, তখন দোযখ বা জাহান্নামের আগুন ও শাস্তির ভয় কর। কেননা,এতে পরিস্কারভাবে প্রমাণিত হয়েছে যে, এটা মানব রচিত কালাম নয়, বরং এমন অসীম শক্তিশালী সত্তার কালাম যা মানুষের ধরা-ছোঁয়া ও নাগালের উর্ধ্বে। যাঁর শক্তি সকলের উর্ধ্বে এমন এক মহা-সত্তা ও শক্তির কালাম। সুতরাং তাঁর বিরোধিতা থেকে বিরত থেকে দোযখ বা জাহান্নামের কঠোর শাস্তি হতে আত্মরক্ষা কর।
মোটকথা, এ দুটি আয়াতে কুরআনুল্ কারীমকে রসূললুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সর্বাপেক্ষা বড় ‘মু‘জিযা হিসেবে অভীহিত করে তাঁর রিসালত ও সত্যবাদিতার দলীল-প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। রসূললুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ‘মু‘জিযার তো কোন শেষ নেই এবং প্রত্যেকটিই অত্যন্ত বিষ্ময়কর। কিন্তু তা সত্ত্বেও এ স্থলে তাঁর জ্ঞান ও বিদ্যার ‘মু‘জিযা অর্থাৎ, কুরআনের বর্ণনায় সীমাবদ্ধ রেখে ইঙ্গিত দেয়া হয়েছে যে, সর্বশ্রেষ্ট ‘মু‘জিযা হচ্ছে কুরআন এবং এ ‘মু‘জিযা অন্যান্য নবী রসূলগণের সাধারণ ‘মু‘জিযা অপেক্ষা স্বতন্ত্র। কেননা, আল্লাহ্ তা‘আলা তাঁর অপার ক্বুদরতে রসূল প্রেরণের সাথে সাথে কিছু ‘মু‘জিযাও প্রকাশ করেন। আর এসব ‘মু‘জিযা যে সমস্ত রসূলের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো তাঁদের জীবন কাল পর্যন্তই শেষ হয়ে গেছে। কিন্তু কুরআনই এমন এক বিচিত্র ‘মু‘জিযা যা ক্বিয়ামত পর্যন্ত বাকী থাকবে।
وَإِن كُنتُمۡ فِي رَيۡب
رَيۡب শব্দের অর্থ সন্দেহ, সংশয়। কিন্তু ইমাম রাগ্বিব ইসফাহানীর মতে رَيۡب এমন সন্দেহ ও ধারণাকে বলা হয়, যসম্পূর্ণ ভিত্তিহীন, সামান্য একটু চিন্তা করলেই যে সন্দেহ দূরীভূত হয়ে যায়। এজন্য কুরআনে অমুসলিম জ্ঞানী সমাজের পক্ষেও رَيۡب এ পতিত হওয়া স্বাভাবিক নয় বলে উল্লেখ করা হয়েছে।
কুরআন একটি গতিশীল ও ক্বিয়ামত পর্যন্ত স্থায়ী মু’জিযাঃ
অন্যান্য সমস্ত নবী ও রসূলগণের ‘মু‘জিযাসমূহ তাঁদের জীবন পর্যন্তই ‘মু‘জিযা ছিল। কিন্তু কুরআনের ‘মু‘জিযা রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তিরোধানের পরও পূর্বের মতই ‘মু‘জিযা সুলভ বৈশিষ্টসহই বিদ্যমান রয়েছে। আজ পর্যন্ত একজন সাধারণ মুসলমানও দুনিয়ার যে কোন জ্ঞানী-গুণীকে চ্যালেঞ্জ করে বলতে পারে যে, কুরআনের সমতুল্য কোন আয়াত ইতিপূর্বেও কেউ তৈরী করতে পারেনি, এখনও কেউ পারবে না, আর যদি সাহস থাকে তবে তৈরী করে দেখাও।
সুতরাং কুরআনের রচনাশৈলী, যার নমুনা আর কোন কালেই কোন জাতি পেশ করতে পারেনি, সেটাও একটি গতিশীল দীর্ঘস্থায়ী ‘মু‘জিযা। রসূলের যুগে যেমন এর নযীর পেশ করা যায়নি, অনুরূপভাবে আজও তা কেউ পেশ করতে পারেনি, ভবিষ্যতেও সম্ভব হবে না।
অনন্য কুরআনঃ উপরোক্ত সাধারণ আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়টিও পরিস্কার হওয়ার প্রয়োজন যে,কিসের ভিত্তিতে কুরআনকে রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সর্বাপেক্ষা বড় ‘মু‘জিযা বলা হয়? আর কি কারণে কুরআন শরীফ সর্বযুগে অনন্য ও অপরাজেয় এবং সারা বিশ্ববাসী কেন এর নযীর পেশ করতে অপারগ?
দ্বিতীয়তঃ মুসলামানদের এ দাবী যে, চৌদ্দ শত বৎসরের এ দীর্ঘ সময়ের মধ্যে কুরআনের এ চ্যালেঞ্জ সত্ত্বেও কেউ কুরআনের বা এর একটি সূরার অনুরূপ কোন রচনাও পেশ করতে পারিনি, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এ দাবীর যথার্থতা কতটুকু এ দু’টিট বিষয়ই দীর্ঘ আলোচনা সাপেক্ষ।
কুরআন ‘মু‘জিযা হওয়ার অন্যান্য কারণসমূহঃ প্রথম কথা হচ্ছে যে, কুরআনকে ‘মু‘জিযা বলে অভিহিত করা হলো কেন, আর কি কি কারণে সারা বিশ্ব এর নযীর বা স্বাদৃস্য পেশ করতে অপারগ হয়েছে। এ বিষয়ে প্রাচীনকাল থেকেই আ’লেমগণ বহু গ্রন্থ রচনা করেছেন। আর প্রত্যেক মুফাস্সিরই স্ব স্ব বর্ণনা ভঙ্গিতে এর বিবরণ দিয়েছেন। এখানে অতি সংক্ষেপে কয়েকটি প্রয়োজনীয় বিষয় বর্ণনা করা হল।
সর্বপ্রথম লক্ষণীয় এই যে, এ আশ্চর্য এবং সর্ববিধ জ্ঞানের আধার মহান গ্রন্থটি কোন্ পরিবেশে এবং কার উপর অবতীর্ণ হয়েছেল। আরো লক্ষ্য করার বিষয় হচ্ছে যে, সে যুগের সমাজ পরিবেশে কি এমন কিছু জ্ঞানের উপকরণ বিদ্যমান ছিল, যার দ্বারা এমন পূর্ণাঙ্গ একটি গ্রন্থ রচিত হতে পারে, যাতে সৃষ্টির আদি থেকে অস্ত পর্যন্ত সর্ববিধ জ্ঞান-বিজ্ঞানের যাবতীয় উপকরণ সন্নিবেশিত করা স্বাভাবিক হতে পারে? সমগ্র মানব সমাজের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সকল দিক সম্বলিত নির্ভূল পথ-নির্দেশ এ গ্রন্থে সন্নিবেশিত করার মত কোন সূত্রের সন্ধান কি সে যুগের জ্ঞান-ভান্ডারে বিদ্যমান ছিল, যদ্বারা মানুষের দৈহিক ও আত্মিক উভয় দিকেরই সুষ্ঠু বিকাশের বিধানাবলী থেকে শুরু করে পারিবারিক নিয়ম-শৃংখলা, সমাজ সংগঠন ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তথা দেশ পরিচালনার ক্ষেত্রেও সর্বোত্তম ও সর্বযুগে সমভাবে প্রযোয্য আইন-কানুন বিদ্যমান থাকতে পারে?
যে ভূ-খন্ডে এবং যে মহান ব্যক্তির প্রতি এ গ্রন্থ অবতীর্ণ হয়েছে, এর ভৌগলিক ও ঐতিহাসিক অবস্থা জানতে গেলে সাক্ষাৎ ঘটবে এমন একটা ঊষর শুল্ক মরুময় এলাকার সাথে যা ছিল বাত্হা বা মক্কা নামে পরিচিত। যে এলাকার ভূমি না ছিল কৃষিকাজের উপযোগী, না ছিল এখানে কোন কারিগরি শিল্প। আবহাওয়াও এমন স্বাস্থ্যকর ছিল না, যা কোন বিদেশী পর্যটককে আকৃষ্ট করতে পারে। রাস্তা-ঘাটও এমন ছিল না, যেখানে সহজে যাতায়াত করা যায়। সেটি ছিল অবশিষ্ট দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন এমন একটি মরুময় উপদ্বীপ, যেখানে শুষ্ক পাহাড়-পর্বত এবং ধু-ধু বালুকাময় প্রান্তর ছাড়া আর কিছুই নজরে পড়তো না। কোন জনবসতি বা বৃক্ষলতার অস্তিত্বও বড় একটা দেখা যেতো না।
এ বিরাট ভূ-ভাগটির মধ্যে কোন উল্লেখযোগ্য শহরেরও অস্তিত্ব ছিল না। মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম এবং তার মধ্যে উট-ছাগল প্রতিপালন করে জীবনধারণকারী কিছু মানুষ বসবাস করতো। ছোট ছোট গ্রামগুলো তো দূরের কথা, নামেমাত্র যে কয়টি শহর ছিল, সেগুলোতেও লেখাপড়ার কোন চর্চাই ছিল না। না ছিল কোন স্কুল-কলেজ, না ছিল কোন বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ঐতিহ্যগতভাবে আল্লাহ্ তা‘আলা তাদেরকে এমন একটা সুসমৃদ্ধ ভাষাসম্পদ দান করেছিলেন, যে ভাষা গদ্য ও পদ্য বাক-রীতিতে ছিল অনন্য। আকাশের মেঘ-গর্জনের মতো সে ভাষার মাধুরী অপূর্ব সাহিত্যরসে সিক্ত হয়ে তাদের মুখ থেকে বেরিয়ে আসতো। অপূর্ব রসময় কাব্যসম্ভার বৃষ্টিধারার মত আবৃত হতো পথে-প্রান্তরে। এ সম্পদ ছিল এমনি এক বিস্ময় আজ পর্যন্তও যার রসাস্বাদন করতে গিয়ে যে কোন সাহিত্য প্রতিভা হতবাক হয়ে যায়। কিন্তু এটি ছিল তাদের স্বভাবজাত এক সাধারণ উত্তরাধিকার। কোন মক্তব-মাদরাসার মাধ্যমে এ ভাষাজ্ঞান অর্জন করার রীতি ছিল না। অধিবাসীদের মধ্যে এ ধরনের কোন আগ্রহও পরিলক্ষিত হতো না। যারা শহরে বাস করতো, তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল ব্যবসা-বাণিজ্য। পণ্যসামগ্রী একস্থান থেকে অন্যস্থানে আমদানী-রপ্তানীই ছিল তাদের একমাত্র পেশা।
সে দেশেই সর্বপ্রাচীন শহর মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে সে মহান-