আল-বাকারা ১৬-৩৬

পৃষ্ঠা নং-১৯

পরিবর্তে কুফরকে গ্রহণ করেছে। তাদের এ কাজকে ব্যবসায়ের সাথে তুলনা করে জানানো হয়েছে যে, তাদের ব্যবসায়ের কোন যোগ্যতাই নেই। তারা উত্তম ও মূল্যবান বস্তু ঈমানের পরিবর্তে নিকৃষ্ট ও মূল্যহীন বস্তু কুফর খরিদ করেছে বা কিনে নিয়েছে।
১৭-২০ এই চার আয়াতে দু’টি উদাহরণ দিয়ে মুনাফিকদের কার্যকলাপকে ঘৃণ্য আচরণ বলে চিহ্নিত করা হয়েছে মুনাফিকদের দু’শ্রেণীর লোকের পরিপ্রেক্ষিতেই এখানে পৃথক দু’টি উদাহরণ পেশ বা উপস্থাপন করা হয়েছে।

মুনাফিকদের একশ্রেণীর লোক হচ্ছে তারা, যারা কুফরীতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে থেকে আর্থিক স্বার্থ উদ্ধারের লক্ষ্যে মুখে ঈমানের কথা প্রকাশ করতো। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে তারা, যারা ইসলামের সত্যতায় প্রভাবিত হয়ে কখনো প্রকৃত মু’মিন হতে ইচ্ছে করতো, কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে তাদরেকে এ ইচ্ছা থেকে বিরত রাখতো। এভাবে তারা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দিনাতিপাত করতো।

আলোচ্য আয়াতগুলোর মধ্যে তাদেরকে এই বলে সতর্ক করা হয়েছে যে, তারা আল্লাহ্‌র নাগালের ঊর্ধ্বে নয়। সব সময়, সর্বাবস্থায় আল্লাহ্ তা‘আলা তাদের ধ্বংসও করতে পারেন। এমনকি তাদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তিকে পর্যন্ত রহিত করে দিতে পারেন। এই তেরটি আয়াতে মুনাফিকদের অবস্থার পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে। এতে অনেক আহকাম ও মাসআলা এবং গুরুত্বপূর্ণ হিদায়াত বা উপদেশ রয়েছে। যথা-

কূফর ও নিফাক্ব সেযুগেই ছিল, না এখনও আছেঃ আলোচ্য আয়াতগুলোতে আমরা জানতে পারি যে, মুনাফিকদের কপটতা নির্ধারণ করা এবং তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করার দু’টি পদ্ধতি রয়েছে।

প্রথমতঃ আল্লাহ্ তা‘আলা ও‘হীর মাধ্যমে তাঁর রসূলকে জানিয়ে দিয়েছেন যে, অমুক ব্যক্তি আন্তরিকভাবে মুসলমান নয়; বরং মুনাফিক্ব।

দ্বিতীয়তঃ এই যে, তাদের কথা-বার্তা ও কার্যকলাপে ইসলাম ও ঈমানবিরোধী কোন কাজ প্রকাশ পাওয়া।

রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তিরোধানের পরে ও‘হী বন্ধ হওয়ায় প্রথম পদ্ধতিতে মুনাফিক্বদের সনাক্ত করার পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় পদ্ধতিটি এখনও রয়েছে। যে ব্যক্তি কথা-বার্তায় ঈমান ও ইসলামের দাবীদার, কিন্তু কার্যকলাপে তার বিপরীত তাকে মুনাফিক্ব বলা হবে।

ঈমান ও কুফরের তাৎপর্যঃ আলোচ্য আয়াতে চিন্তা করলে ঈমান ও ইসলামের পূর্ণ তাৎপর্যটি পরিস্কার হয়ে যায়। অপরদিকে কুফরের ‘হাক্বীক্বতও প্রকাশ পায়। কেননা, এ আয়াতগুলোতে মুনাফিক্বদের ঈমানের দাবী ءَامَنَّا بِٱللَّهِ এবং কুরআনের পক্ষ থেকে এই দাবীর খন্ডনে ঘোষিত وَمَا هُم بِمُؤۡمِنِينَ বাক্যে উল্লেখ করা হয়েছে।

এখানে আরো কিছু বিশেষ চিন্তা-ভাবনার অপেক্ষা রাখেঃ যে সমস্ত মুনাফিক্বের বর্ণনা কুরআনে দেয়া হয়েছে, সাধারণতঃ তারা ছিল ইহুদী। আল্লাহ্ তা‘আলার অস্তিত্ব ও রোজ ক্বিয়ামতের বিশ্বাস করা তাদের ধর্মমতেও প্রমাণিত ছিল, তাদেরকে রসূললুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর রিসালত ও নবুওয়াতের প্রতি ঈমান আনার কথা এখানে বলা হয়নি। বরং মাত্র দু’টি বিষয়ে ঈমান আনার কথা বলা হয়েছে। তা হচ্ছে, আল্লাহ্র প্রতি ও শেষবিচার দিনের প্রতি। এতে তাদেরকে মিথ্যবাদী বলা চলে না। তা সত্বেও কুরআন কর্তৃক তাদেরকে মিথ্যাবাদী এবং তাদের ঈমানকে অস্বীকার করার কারণ কি? আসল কথা হচ্ছে যে, কোন না কোন প্রকারে নিজ নিজ ধারণা ও ইচ্ছানুযায়ী আল্লাহ্ এবং পরকাল স্বীকার করাকে ঈমান বলা যায় না। কেননা, ‘হাদীসরাও তো কোন না কোন দিক দিয়ে আল্লাহ্কে মেনে নেয় এবং কোন একটি নিয়ামক সত্তাকে সবচাইতে বড় একক ক্ষমতার অধিকারী বলে স্বীকার করে। আর ভারতের ‘হাদীসগণ ‘পরলোক’ নাম দিয়ে আখিরাতের একটি ধারণাও পোষণ করে থাকে। কিন্তু কুরআনের দৃষ্টিতে একেও ঈমান বলা যায় না। বরং একমাত্র সে ঈমানই গ্রহণযোগ্য, যাতে আল্লাহ্র প্রতি তাঁর নিজের বর্ণনাকৃত সকল গুণাগুনসহ যে ঈমান আনা হয় এবং পরকালের ব্যাপারে আল্লাহ্ ও রসূলের বর্ণনাকৃত অবস্থা ও গুণাগুণের সাথে যে বিশ্বাস স্থাপন করা হয়।

কুফ্‌র ও ঈমানের সংজ্ঞাঃ কুরআনের ভাষায় ঈমানের তাৎপর্য বলতে গিয়ে সূরা বাক্বরার এয়োদশতম আয়াতে বলা হয়েছে  যাতে বোঝা যাচ্ছে যে, ঈমানের যথার্থতা সঠিক বলে প্রমাণিত না হবে, তা আল্লাহ্ ও রসূলের নিকট ঈমান বলে স্বীকৃতি লাভ করতে পারে না।

যদি কোন ব্যক্তি কুরআনের বিষয়কে কুরআনের বর্ণনার বিপরীত পথে অবলম্বন করে বলে যে, আমি তো এ ‘আক্বীদাকে মানি, তবে তা শরী’আতে গ্রহণযোগ্য নয়। যথা-আজকাল ক্বাদিয়ানীরা বলে বেড়ায় যে, আমরা তো খত্মে নবুওয়াতে বিশ্বাস করি। অথচ এ বিশ্বাসে তারা রসূললুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর বর্ণনা ও সা’হাবিগণের ঈমানের সম্পূর্ণ বিপরীত পথ অবলম্বন করেছে। আর এ পর্দার অন্তরালে মির্জা গোলাম ক্বাদিয়ানির নবুওয়াত প্রতিষ্ঠার পথ বের করছে। তাই কুরআনের বর্ণনায় এদেরকেও وَمَا هُم بِمُؤۡمِنِينَ আওতাভুক্ত করা হয়।

শেষকথা, যদি কোন ব্যাক্তি সা’হাবিগণের ঈমানের পরিপন্থি কোন বিশ্বাসের কোন নতুন পথ ও মত তৈরী করে সে মতরে অনুসারী হয় এবং নিজেকে মু’মিন বলে দাবী করে, মুসলামানদের স্বলাত/নামায স্বওম/রোযা ইত্যাদিতে শরীকও হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত কুরআনের প্রদর্শিত পথে ঈমান আনয়ন না করে, ততক্ষণ পর্যন্ত কুরআনের ভাষায় তাদেরকে মু’মিন বলা হবে না।

একটি সন্দেহের নিরসণঃ ‘হাদীস ও ফিক্ব্হ্শাস্ত্রের একটা সুপরিচিত সিদ্ধান্ত এই যে, আহলে-ক্বিবলাকে কাফির বলা যাবে না। এর উত্তরও এ আয়াতেই বর্ণিত হয়েছে যে, আহ্লে-ক্বিব্লা তাদেরকেই বলা হবে যারা দ্বীনের প্রয়োজনীয় যাবতীয় বিষয়ে স্বীকৃতি জানায়; কোন একটি বিষয়েও অবিশ্বাস পোষণ করে না বা অস্বীকৃতি জানায় না। পরন্তু শুধু ক্বিব্লামুখী হয়ে স্বলাত/নামায পড়লেই ঈমানদার হতে পারে না। কারণ, তারা সা’হাবিগণের ন্যায় দ্বীনের যাবতীয় যরুরিয়্যাত তথা চাওয়া-পাওয়ার উপর প্রতিষ্ঠিত নয়।

মিথ্যা একটি জঘন্য অপরাধঃ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ

আয়াতে মুনাফিক্বদের কথা চিন্তা করলে দেখা যায় যে, তারা প্রথম স্তরের কাফির হওয়া সত্ত্বেও নিজেদের জানামতে মিথ্যাকে পাশ কাটিয়ে যেতে চাইত। তাই তারা ঈমানের ব্যাপারে আল্লাহ্ এবং ক্বিয়ামতরে দিনের কথা বলেই ক্ষান্ত হতো, রসূলের প্রতি ঈমানের প্রসঙ্গ দৃঢ়তার সাথে পাশ কাটিয়ে যেতো। কেননা, এতে করে তাদের পক্ষে সরাসরি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার ভয় ছিল। এতে বোঝা যায় যে, মিথ্যা এমন একিট জঘন্য ও নিকৃষ্ট অপরাধ যা কোন আত্মমর্যাদা সম্পন্ন লোকই পছন্দ করে না, সে কাফির-ফাসিক্বই হোক না কেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ