পৃষ্ঠা নং-৩১
ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল, তা খেয়ে বসলেন।
মাধ্যমসমূহ নিষিদ্ধ হওয়ার বিষয়ঃ وَلَا تَقۡرَبَا هَٰذِهِ ٱلشَّجَرَةَ
অর্থাৎ, ‘এ গাছের ধারে-কাছেও যেও না’। এ নিষেধাজ্ঞার ফলে একথা সুস্পষ্ট বোঝা যায় যে, সে বৃক্ষের ফল না খাওয়া ছিল এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু সাবধানতা সূচক নির্দেশ ছিল এই যে, সে গাছের কাছেও যেও না। এর দ্বারাই ফিক্বহ্শাস্ত্রে কারণ-উপকরণের নিষিদ্ধতার মাসআলাটি প্রমাণিত হয়। অর্থাৎ, কোন বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে, ঐ বস্তু গ্রহণ করলে অন্য কোন ‘‘হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তখন ঐ বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেয়া হয়। যেমন, গাছের কাছে যাওয়া তার ফল-ফসল খাওয়ার কারণও হতে পারতো। সেজন্য তাও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। একে ফিক্বহ্শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয়।
নবীগণের নিস্পাপ হওয়াঃ এ বর্ণনার দ্বারা হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-কে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শত্রু। কাজেই সে যেন তোমাদেরকে পাপে লিপ্ত করে না দেয়! এতদসত্ত্বেও হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য। অথচ নবীগণ পাপ থেকে মুক্ত ও পরিশুদ্ধ থাকার কথা যুক্তি-বুদ্ধির দ্বারা এবং লিখিত ও বর্ণনাগতভাবে প্রমাণিত। চার ইমাম ও উম্মতের সম্মিলিত অভিমতওে নবীগণ ছোট-বড় যাবতীয় পাপ থেকে মুক্ত ও পবিত্র। কারণ নবীগণ (‘আলাইহিমুচ্ছালাম)-কে গোটা মানব জাতির অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করা হয়েছিল। যদি তাদের দ্বারাও আল্লাহ্ তা‘আলার ইচ্ছার পরিপন্থী ছোট বড় কোন পাপ কাজ সম্পন্ন হত, তবে নবীগণের বাণী ও কার্যাবলীর উপর আস্থা ও বিশ্বাস উঠে যেত। যদি নবীগণের উপর আস্থা ও বিশ্বাস না থাকে, তবে দ্বীন ও শরী’আতের স্থান কোথায়? অবশ্য কুরআন কারীমের বহু আয়াতে অনেক নবী (‘আলাইহিমুচ্ছালাম) সম্পর্কে এ ধরনের ঘটনার বর্ণনা রয়েছে, যাতে প্রতীয়মান হয় যে, তাঁদের দ্বারা পাপ সংঘটিত হয়েছে এবং আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে এজন্য তাঁদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর ঘটনাও এ শ্রেণীমুক্ত।
এ ধরনের ঘটনাবলী সম্পর্কে উম্মতের সর্বসম্মত অভিমত এই যে, কোন ভূল বুঝাবুঝি বা অনিচ্ছাকৃত কারণে নবীদের দ্বারা এ ধরনের কাজ সংঘটিত হয়ে থাকবে। কোন নবী (‘আলাইহিমুচ্ছালাম) জেনে শুনে কিংবা ইচ্ছাকৃতভাবে আল্লাহ্ তা‘আলার হুকুমের পরিপন্থী কোন কাজ করেননি। এ ত্রুটি ইজতিহাদগত ও অনিচ্ছাকৃত এবং তা ক্ষমার যোগ্য। শরী’আতের পরিভাষায় একে পাপ বলা চলে না এবং এ ধরনের ভ্রান্তিজনক ও অনিচ্ছাকৃত ত্রুটি সেসব বিষয়ে হতেই পারে না, যার সম্পর্ক শিক্ষা-দীক্ষা এবং শরী’আতের প্রচারের সাথে রয়েছে, বরং তাঁদের ব্যক্তিগত কাজ-কর্মে এ ধরনের ভূলত্রুটি হতে পারে।
কিন্তু যেহেতু আল্লাহ্ তা‘আলার দরবারে নবীগণের স্থান ও মর্যাদা অত্যন্ত উচ্চে এবং যেহেতু মহান ব্যক্তিবর্গের দ্বারা ক্ষুদ্র ত্রুটি বিচ্যুতি সংঘটিত হলেও তাকে অনেক বড় মনে করা হয়, সেহেতু কুরআন ‘হাকীমে এ ধরনের ঘটনাবলীকে অপরাধ ও পাপ বলে অভিহিত করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে সেগুলো আদৌ পাপ নয়।
হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর এ ঘটনা সম্পর্কে তাফসীরবিদগণ বহু কারণ বর্ণনা করেছেন এবং বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেনঃ
১. হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-কে যখন নিষেধ করা হয়েছিল, তখন এক নির্দিষ্ট গাছের প্রতি ইঙ্গিত করেই তা করা হয়েছিল। কিন্তু তাতে শুধুমাত্র সে গাছটিই উদ্দেশ্যে ছিল না, বরং সে জাতীয় যাবতীয় গাছই এর অন্তর্ভুক্ত ছিল। যেমন, ‘হাদীসে বর্ণিত আছে যে, একদিন রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) এক খন্ড রেশমী কাপড় ও এক খন্ড স্বর্ণ হাতে নিয়ে ইরশাদ করলেন, এ বস্তু দু’টি আমার উম্মতের পুরুষদের জন্যে ‘‘হারাম। একথা সুস্পষ্ট যে, ঐ বিশেষ কাপড় ও স্বর্ণখন্ডের ব্যবহারই শুধু ‘‘হারাম ছিল না, যে দু’টি রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর হাতে ছিল বরং যাবতীয় রেশমী কাপড় ও স্বর্ণ সম্পর্কেই ছিল এ হুকুম। ন্তিু এখঅনে হয়তো এ ধারণাও হতে পারে যে, এ নিষেধাজ্ঞার সম্পর্ক সেই বিশেষ কাপড় ও স্বর্ণখন্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেগুলো সে সময় তাঁর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) হাতে ছিল। অনুরূপভঅবে হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর হয়তো এ ধারণা হয়েছিল যে, যে গাছের প্রতি ইঙ্গিত করে নিষেধ করা হয়েছিল, এ নিষেধের সম্পর্ক ঐ বিশেষ গাছটিতেই সীমাবদ্ধ। শয়তান এ ধঅরণা তাঁর অন্তরে সঞ্চার করে বদ্ধমূল করে দিয়েছিল এবং ক্বসম খেয়ে খেয়ে বিশ্বাস জন্মালো যে, ‘আমি তোমাদের হিতাকাঙ্খী, তোমাদেরকে এমন কোন কাজের পরামর্শ দিচ্ছি না, যা তোমাদের পক্ষে ক্ষতিকর হতে পারে। যে গাছ সম্পর্কে নিষেধ করা হয়েছে, সেটি অন্য গাছ।’
তাছাড়া এমনও হতে পারে যে, শয়তান এ প্রবঞ্চনা তাঁর অন্তঃকরণে সঞ্চারিত করেছিল যে, এ গাছ সম্পর্কিত নিষেধাজ্ঞা আপনার সৃষ্টির সূচনা পর্বের সাথে সম্পৃক্ত ছিল। যেমন, সদ্যজাত শিশুকে জীবনের প্রথম পর্যায়ে শক্ত ও গুরুপাক আহার থেকে বিরত রাখা হয়। কিন্তু সময় ও শক্তি বৃদ্ধির সাথে সাথে সব ধরনের আহার্য গ্রহণেরই অনুমতি দিয়ে দেয়া হয়। সুতরাং আপনি এখন শক্ত-সমর্থ হয়েছেনড় এখন সে বিধি-নিষেধ কার্যকর নয়।
আবার এ সম্ভাবনাও রয়েছে যে, শয়তান যখন হযরত আদম (‘আলাইহিচ্ছাল্লাম)-কে সে গাছের উপকারিতা ও গুণাবলীর বর্ণনা দিচ্ছিল, যেমন- সে গাছের ফল খেলে আপনি অনন্তকাল নিশ্চিন্তে জান্নাতের নি’আমতাদি ও সুখস্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন, তখন তাঁর সৃষি।টর প্রথম পর্বে সে গাছ সম্পর্কে আরোপিত নিষেধাজ্ঞার কথঅ তাঁর মনে ছিল না। কুরআন কারীমের فَنَسِيَ وَلَمۡ نَجِدۡ لَهُۥ عَزۡمٗا (অর্থাৎ, আদম (‘আলাইহিচ্ছালাম) ভুলে গেলেন এবং আমি তাঁর মধ্যে (সংকল্পের) দৃঢ়তা পাইনি।) আয়াতও এ সম্ভাব্যতা সমর্থন করে।
যাহোক, এ ধরনের বহু সম্ভাবনা থাকতে পারে। তবে সারকথা এই যে, হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) বুঝে-শুনে, ইচ্ছাকৃতভাবে এ হুকুম অমান্য করেননি, বরং তাঁর দ্বারা ভুল হয়ে গিয়েছিল বা ইজতিহাদগত বিচ্যুতি ঘটেছিল, যা প্রকৃতপক্ষে কোন পাপ নয়। কিন্তু হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর শানে-নবুওয়াত এবং আল্লাহ্র নৈকট্য লাভের ক্ষেত্রে তাঁর উচ্চ মর্যাদার পরিপ্রেক্ষিতে এই বিচ্যুতিকেও যথেষ্ট বড় মনে করা হয়েছিল। আর কুরআন কারীম সেজন্যই একে পাপ বলে অভিহিত করেছে। অবশ্য আদম (‘আলাইহিচ্ছালাম)-এর তাউবা ও ক্ষমা প্রার্থনার পর তা ক্ষমা করে দেয়ার বর্ণনা দেয়া হয়েছে।
এ বিতর্ক অনাবশ্যক যে, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম (‘আলাইহিচ্ছালা)-কে প্রতারিত করার জন্য কিভাবে আবার সেখানে প্রবেশ করল? কারণ, শয়তানের প্রবঞ্চনার জন্যে জান্নাতে প্রবেশের কোন-