আল-বাকারা ১৬-৩৬

পৃষ্ঠা নং-৩৩

এর কারণ হয়তো আল্লাহ্ তা‘আলা নারী জাতির প্রতি বিশেষ রে‘আয়াত (লক্ষ,বিবেচনা ইত্যাদি) প্রদর্শন করে হযরত হাওয়ার বিষয়টি গোপন রেখেছেন এবং পাপ ও ভর্ৎসনার ক্ষেত্রে সরাসরি তাঁর উল্লেখ করেননি। এক জায়গায় উভয়ের তাউবারও বর্ণনা দেয়া হয়েছে।

رَبَّنَا ظَلَمۡنَآ (হে আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি)। এ ব্যাপারে কারো সংশয় থাকা উচিত নয় যে, হযরত হাওয়ার অপরাধও ক্ষমা হয়েছে। এছাড়া স্ত্রী যেহেতু স্বতন্ত্রভাবে তাঁর (হাওয়ার) উল্লেখের প্রয়োজনবোধ করা হয়নি।–(কুরতুবী)

তাউবা গ্রহণের অধিকার আল্লাহ্ তা‘আলা ব্যতীত অন্য কারো নেইঃ

          এ আয়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, তাউবা গ্রহণের অধিকরাী আল্লাহ্ তা‘আলা ব্যতিত অন্য কেউ নয়। খ্রীষ্টান ও ইহুদীগণ এ ক্ষেত্রে মারাত্মক ভুলে পড়ে আছে। তারা পাদ্রী-পুরুহিতাদের কাছে কিছু হাদিয়া উপটৌকনের বিনিময়ে পাপ মোচন করিয়ে নেই এবং মনে করে যে, তারা মাফ করে দিলেই আল্লাহ্‌র নিকটেও মাফ হয়ে যায়। বর্তমানে বহু মুসলমানও এ ধরনের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে। অথচ কোন পীর বা আলিম কারো পাপ মোচণ করিয়ে দিতে পারেন না; তাঁরা বড়জোর দু’আ করতে পারেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ