আল-বাকারা ১৬-৩৬


পৃষ্ঠা নং-৩০

يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ (এবং জ্বিনেরা তার জন্য বড় বড় মি’হরাব তৈরী করতো এবং ছবি অঙ্কন করতো)।
অনুরূপভাবে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সেজদা করা পূর্ববর্তী শরী’আতসমূহে বৈধ ছিল, কিন্তু পরবর্তী কালে মানুষের অজ্ঞানতার ফলে এ সব বিষয়ই শির্‌ক্ ও পৌত্তলিকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পথেই নবীগণের দ্বীন ও শরী’আতে বিকৃতি ও মূলচ্যুতি ঘটেছে। পরবর্তী নবী ও শরী’আত এসে তা একবারে বিলূপ্ত করে দিয়েছে। শরী’আতে মু’হাম্মাদী যেহেতু অবিনশ্বর ও চিরন্তন শরী’আত- রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর মাধ্যমে যেহেতু নবুওয়াত ও রিসালতের পরিসমাপ্তি ঘটেছে এবং তাঁর শরী’আতই যেহেতু একে বিকৃতি ও মূলচ্যুতি থেকে বাঁচাবার জন্য এমন প্রতিটি ছিদ্রপথই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে শির্‌ক্ ও পৌত্তলিকতা প্রবেশ করতে পারে। এ পরিপ্রেক্ষিতে সেসব বিষয়ই এ শরী’আতে ‘‘হারাম করে দেয়া হয়েছে, যা পূর্ববর্তী কোন যুগে শির্‌ক্ ও মুর্তি পূজার উৎস বা কারণ হয়ে দাঁড়িয়েছিল। ছবি ও চিত্রাঙ্কন এবং তার ব্যবহারও এজন্যই ‘‘হারাম করা হয়েছে। সম্মানসূচক সেজদা একই কারণে ‘‘হারাম হয়েছে। আর এমন সব সময়ে স্বলাত/নামায পড়াও নিষিদ্ধ করে দেয়া হয়েছে, যে সব সময়ে মুশরিক ও কাফিরগণ নিজেদের তথাকথিত উপাস্যদের পুজা ও উপাসনা করত। কারণ, এ বাহ্যিক সাদৃশ্য পরিণামে যেন শির্‌কের কারণ না হয়ে দাঁড়ায়।

কোন কোন ‘আলেম বলেছেন, ‘ইবাদতের মূল যে স্বলাত/নামায, তাতে চার রকমের কাজ রয়েছে। যথা-দাঁড়ানো, বসা, রুকূ’ ও সেজদা করা। তন্মধ্যে প্রথম দু’টি মানুষ অভ্যাসগতভাবে নিজস্ব প্রয়োজনেও করে এবং স্বলাত/নামাযের মধ্যে ‘ইবাদত হিসেবেও করে। কিন্তু রুকূ’-সেজদা এমন কাজ, যা মানুষ কখনো অভ্যাসগতভাবে করে না, বরং তা শুধু ‘ইবাদতের জন্যই নির্দিষ্ট। এ জন্য এ দু’টোকে শরী’আতে মু’হাম্মাদীতে ‘ইবাদতের পর্যায়ভুক্ত করে আল্লাহ্ তা‘আলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে তা করা নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

এখানে প্রশ্ন থেকে যায়, সেজদায়ে তা’য্বীমী বা সম্মানসূচক সেজদার বৈধতার প্রমাণ তো কুরআন কারীমে উল্লেখিত আয়াতসমূহে পাওয়া যায়, কিন্তু তা রহিত হওয়ার দলীল কি?

উত্তর এই যে, রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর অনেক ‘মোতাওয়াতির’ ও মশহুর বা প্রসিদ্ধ ‘হাদীস দ্বারা সেজদায়ে তা’য্বীমী ‘‘হারাম বলে প্রমাণিত হয়েছে। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, “যদি আমি আল্লাহ্ তা‘আলা ব্যতীত অন্য কারো প্রতি সেজাদয়ে তা’য্বীমী করা জায়েয মনে করতাম, তবে স্বামীকে সেজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম, কিন্তু এই শরী’আতে সেজদায়ে তা’য্বীমী সম্পুর্ণ ‘‘হারাম বলে কাউকে সেজদা করা কারো পক্ষে জায়েয নয়।”

এই ‘হাদীসটি বিশ জন সা’হাবীর রেওয়ায়েত থেকে প্রমাণিত। প্রসিদ্ধ গ্রন্থ তাদরীবুররাবী-তে বর্ণনা করা হয়েছে, যে রেওয়ায়েত দশ জন সা’হাবী নকল করে থাকেন, সেটি ‘হাদীসে মোতাওয়াতিরের পর্যায়ভুক্ত হয়ে যায় যা (‘হাদীসে মোতাওয়াতির) কুরআন কারীমের ন্যায়ই অকাট্য ও নির্ভরযোগ্য।

এটা আদম (‘আলাইহিচ্ছালাম)-এর ঘটনার সমাপ্তিপর্ব। এখানে বর্ণনা করা হয়েছে যে, ফেরেশতাদের উপর হযরত আদম (‘আলাইহিচ্ছালাম)-এর শ্রেষ্ঠত্ব ও বিশ্ব খিলাফতের যোগ্যতা যখন স্পষ্ট করে বলে দেয়া হলো এবং ফেরেশতাগণও তা মেনে নিলেন আর ইবলীস যখন আত্মম্ভরিতা ও হঠকারিতার দরুন কাফির হয়ে বেরিয়ে গেল, তখন হযরত আদম (‘আলাইহিচ্ছালাম) এবং তাঁর সহধর্মিনী হাওয়া (‘আলাহাচ্ছালাম) এ নির্দেশ প্রাপ্ত হলেন যে, তোমরা জান্নাতে বসবাস করতে থাক এবং সেখানকার নিয়ামত/না’মত পরিতৃপ্তিসহ ভোগ করতে থাকো। কিন্তু একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে নির্দেশ দেয়া হলো যে, এর ধারে কাছেও যেও না। অর্থাৎ, সেটির ভোগ পূর্ণভাবে পরিহার করবে। শয়তান আদম (‘আলাইহিচ্ছালাম)-এর কারণে ধিকৃত ও অভিশপ্ত হয়েছিল, সুতরাং সে কোন প্রকারে সুযোগ পেয়ে এবং এ গাছের উপকারাদি বর্ণনা করে তাঁদের উভয়কে সে গাছের ফল খেতে প্ররোচিত করল। নিজেদের বিচ্যুতির দরুন তাঁদেরকেও পৃথিবীতে নেমে যেতে নির্দেশ দেয়া হলো। তাঁদেরকে বলে দেয়া হলো যে, পৃথিবীতে বসবাস জান্নাতের মত নির্ঝঞ্জাট ও শান্তিপূর্ণ হবে না, বরং সেখানে মতানৈক্য ও শত্রুতার উন্মেষ ঘটবে। ফলে বেঁচে থাকার স্বাদ পূর্ণভাবে লাভ করতে পারবে না।

وَقُلۡنَا يَٰٓـَٔادَمُ ٱسۡكُنۡ أَنتَ وَزَوۡجُكَ ٱلۡجَنَّةَ [এবং আমি আদম (‘আলাইহিচ্ছালাম)-কে সস্ত্রীক জান্নাতে অবস্থান করতে নির্দেশ দিলাম]। এটা আদম সৃষ্টি ও ফেরেশতাদের সেজদার পরবর্তী ঘটনা। কোন কোন বিশেষজ্ঞ এ নির্দেশ থেকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আদম সৃষ্টি ও সেজদার ঘটনা জান্নাতের বাইরে অন্য কোথাও ঘটেছিল। এর পরে তাদেরকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে। কিন্তু এ অর্থও সুনিশ্চিত নয়। বরং এমনও হতে পারে যে, সৃষ্টি ও সেজদা উভয় ঘটনা বেহেশতেই ঘটেছিল, কিন্তু তাঁদের বাসস্থান কোথায় হবে সে সম্পর্কে তাঁদেরকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাঁদের বাসস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এ ঘটনার পর শোনানো হলো।

وَكُلَا مِنۡهَا رَغَدًا حَيۡث شِئۡتُمَا  … رَغَدًا ‘আরবী অভিধান অনুযায়ী সেসব নিয়ামত/না’মত ও আহার্যবস্তুকে বলা হয়, যা লাভ করতে কোন শ্রম সাধনার প্রয়োজন হয় না এবং এত পর্যাপ্ত ও ব্যাপক পরিমাণে লাভ হয় যে, তাতে হ্রাসপ্রাপ্তি বা নিঃশেষিত হয়ে যাওয়ার কোন আশঙ্কাই থাকে না। অর্থাৎ, আদম ও হাওয়া (‘আলাইহিমাচ্ছালাম)-কে বলা হলো যে, তোমরা জান্নাতের ফল-মুল পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে থাক। ওগুলো লাভ করতে হবে না এবং তা হ্রাস পাবে কিংবা শেষ হয়ে যাবে, এমন কোন চিন্তাও করতে হবে না।

فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ কোন বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে, এর ধারে কাছেও যেও না। প্রকৃত উদ্দেশ্য ছিল, সে গাছের ফল না খাওয়া। কিন্তু তাকীদের (কোন কাজ বা কথার প্রতি জোর দেয়া) জন্য বলা হয়েছে, কাছেও যেও না। সেটি কি গাছ ছিল, কুরআন কারীমে তা উল্লেখ করা হয়নি। কোন নির্ভযোগ্য ও বিশুদ্ধ ‘হাদীস দ্বারাও তা নির্দিষ্ট করা হয়নি। কোন কোন মুফাস্‌সির সেটিকে গমের গাছ বলেছেন, আঞ্জীরের গাছ। কিন্তু কুরআন ও ‘হাদীসে যা অনির্দিষ্ট রেখে দেয়া হয়েছে, তা নির্দিষ্ট করার কোন প্রয়োজন পড়ে না।

فَتَكُونَا مِنَ ٱلظَّٰلِمِينَ অর্থাৎ, যদি এই নিষিদ্ধ গাছের ফল খাও, তবে তোমরা উভয়েই যালিমদের অন্তর্ভূক্ত হয়ে যাবে।

فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا … زَلَّة শব্দের অর্থ বিচ্যুতি বা পদস্খলন। অর্থাৎ, শয়তান আদম ও হাওয়াকে পদস্খলিত করেছিল বা তাঁদের বিচ্যুতি ঘটিয়েছিল। কুরআনের এসব শব্দে পরিস্কার একথা বোঝা যায় যে, আদম ও হাওয়া কর্তৃক আল্লাহ্ তা‘আলার হুকুম লঙ্ঘন সাধারণ পাপীদের মত ছিল না, বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তাঁরা এ-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ